ডায়াবেটিস মাপার ঘড়ি আনছে অ্যাপল

ইশতিয়াক হাসান
০২ নভেম্বর ২০২১, ১৯:০১আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৯:৫৩

ডায়াবেটিসে আক্রান্ত রোগীর স্বপ্ন থাকে স্যাম্পল না দিয়ে যদি রক্তে গ্লুকোজের পরিমাণ মাপার কোনও পদ্ধতি আসতো, তাহলে কতই না সুবিধা হতো। যদিও এমন কিছু পদ্ধতি বাজারে প্রচলিত আছে, তবে সেগুলো মূল ধারার পদ্ধতি বলা যায় না। সম্প্রতি এমনই একটি গ্রহণযোগ্য পদ্ধতি নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট অ্যাপল।

ডিজি টাইমস’র বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম উবারগিজমো। অ্যাপল এমন একটি প্রযুক্তি বের করা নিয়ে কাজ করছে বলে জানায় সংবাদমাধ্যমটি। প্রতিষ্ঠানগুলো কোনও রক্তের প্রয়োজন ছাড়াই সেন্সরের মাধ্যমে রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয়ের চেষ্টা করছে।

সংবাদমাধ্যমটি জানায়—গুঞ্জন উঠেছে সুঁই ফোটানোবিহীন প্রযুক্তি নিয়ে এ বছরই অ্যাপল ওয়াচ বাজারে আসতে পারে। বিষয়টি গুঞ্জন হলেও এর সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো নয়। অনেকের দাবি, এক বছরের মধ্যে অ্যাপল ওয়াচ এমন প্রযুক্তি নিয়ে আসবে। তবে অ্যাপল ওয়াচে অনেক হেলথ ফিচার থাকলেও সেগুলো যেমন মেডিক্যাল যন্ত্রপাতির বিকল্প হতে পারেনি, ঠিক তেমনই এই ফিচারটি এলেও সচেতন রোগীর জন্য ডাক্তারের পরামর্শের কোনও বিকল্প নেই।

/এইচএএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কেন ক্ষতিপূরণ দিতে চায় অ্যাপল, কারা পাবে?
অ্যাপলে নতুন সিইও: পারফরম্যান্স, দাম আর নতুন ফিচারের সমীকরণ
বিদায় নিচ্ছেন টিম কুক, অ্যাপলের সিইও পদে নতুন মুখ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম