ই-কমার্সে আসছে ইউনিক বিজনেস আইডি, ফেসবুক বিজনেসেরও নিবন্ধন লাগবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২২, ১৮:৩৩ আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৮:৩৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনতে ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ইউনিক বিজনেস আইডি (ইউবিআইডি)।

প্রতিমন্ত্রী বুধবার (১৯ জানুয়ারি) আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আইসিটি বিভাগের কারিগরি সহায়তায় নির্মীয়মান প্ল্যাটফর্মের অগ্রগতি পর্যালোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।

পর্যালোচনায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের যুগ্মসচিব সাঈদ আলী, এটুআই’র পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, এটুআই’র টেকনিক্যাল হেড রেজওয়ানুল হক জামি, ই-ক্যাব পরিচালক চালডালের সহ-প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ-সহ বিভিন্ন মন্ত্রণালয় ও ই-কমার্স প্রতিষ্ঠানে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল ব্যবসায়ীদের সবাইকে ইউবিআইডি’তে নিবন্ধন করতে হবে। এর মাধ্যমে ফেসবুকে যারা ব্যবসা করছেন তারাও নিবন্ধনের আওতায় আসবেন। আর নিবন্ধিত কোনও প্রতিষ্ঠান নিয়ে কারও অভিযোগ থাকলে সিসিএমএস-এর মাধ্যমে তা নিষ্পত্তি করতে হবে বলে তিনি জানান।

ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনতে কাজ করছে আইসিটি বিভাগ। এ লক্ষ্যে ডিজিটাল ব্যবসায় নিবন্ধনের জন্য ইউনিক বিজনেস আইডি (ইউবিআইডি), অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া সেন্ট্রাল লজিস্টিক ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) আগামী ফেব্রুয়ারি থেকে এবং মার্চে ডিজিটাল আন্তলেনদেন প্ল্যাটফর্ম বিনিময় উদ্বোধন করা হবে বলে তিনি জানান।

এ ছাড়া পরে সেন্ট্রাল লজিস্টিক ট্রাকিং প্ল্যাটফর্ম (সিএলটিপি) চালু করা হবে।

/এইচএএইচ/এফএ/
সম্পর্কিত
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
ই-কমার্স উন্নয়নে অটোমেশন জরুরি
পণ্য ধরিয়ে দিয়ে বিক্রেতা উধাও, দায় শুধু ক্রেতার!
সর্বশেষ খবর
আদাবরে বাড়ি দখলকে কেন্দ্র করে ভাঙচুর-চাঁদাবাজি, গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়ি দখলকে কেন্দ্র করে ভাঙচুর-চাঁদাবাজি, গ্রেফতার আরও ৪
প্রিজনভ্যান থেকে পালানো পিচ্চি রাজা দুই দিনেও অধরা
প্রিজনভ্যান থেকে পালানো পিচ্চি রাজা দুই দিনেও অধরা
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে ‘সরকার দুঃখিত ও বিব্রত’
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে ‘সরকার দুঃখিত ও বিব্রত’
বিশ্বের ভ্রমণ মানচিত্রে রাজত্ব করছে যে ১০ দেশ
বিশ্বের ভ্রমণ মানচিত্রে রাজত্ব করছে যে ১০ দেশ
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি