অ্যান্ড্রয়েড অ্যাপ: মুছে ফেলা যাবে শেষ ১৫ মিনিটের সার্চ ইতিহাস

ইশতিয়াক হাসান
২০ মার্চ ২০২২, ২০:৫৫আপডেট : ২০ মার্চ ২০২২, ২০:৫৭

অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে সর্বশেষ ১৫ মিনিটের ব্রাউজিং ইতিহাস মুছে ফেলার অপশন চালু হতে যাচ্ছে। এমনটাই জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

সংবাদ মাধ্যম ভার্জকে দেওয়া একটি বিবৃতিতে গুগলের পক্ষ থেকে নেড অ্যাড্রিআন্স বলেন, ‘আমরা গুগল অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য একটি ফিচার আনতে যাচ্ছি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি সবার জন্য উন্মুক্ত হবে। উপকারী এই ফিচারটি অন্যান্য প্ল্যাটফর্মেও খুব তাড়াতাড়িই আসবে।’

অবশ্য ভার্জ জানায়, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এটি আসবে এমন বলা হলেও ইতোমধ্যে অনেকে ফিচারটি পেয়েছেন। অপশনটি গুগল অ্যান্ড্রয়েড অ্যাপের প্রোফাইল পিকচারের ওপর ট্যাপ করলে ডিলিট লাস্ট ১৫ মিনিট নামে দেখা যাচ্ছে।

সংবাদ মাধ্যমটি আরও জানায়, গুগল গত বছর মে মাসে এটি আসবে বলে জানালেও একটু দেরি করেই ফিচারটি আসছে। প্রতিষ্ঠানটি তখন জানিয়েছিল, গত বছর শেষ নাগাদ ফিচারটি উন্মুক্ত হবে। আর বর্তমানে এই ফিচারটি ডেস্কটপে কবে আসতে পারে, সে সম্পর্কে এখনও কিছু জানায়নি গুগল। এছাড়া গুগলের আরও একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে যথাক্রমে ৩, ১৮ এবং ৩৬ মাসের ইতিহাস মুছে ফেলা যাবে।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ ইউজিসির
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ ইউজিসির
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
জুলাই আন্দোলনে নিহত জুবায়েরের বোনের চিকিৎসার ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
জুলাই আন্দোলনে নিহত জুবায়েরের বোনের চিকিৎসার ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ