ফেসবুক প্রোটেক্ট চালু না করলে লক হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট

ইশতিয়াক হাসান
২১ মার্চ ২০২২, ২১:২৮ আপডেট : ২১ মার্চ ২০২২, ২১:২৮

চলতি মাসের শুরুর দিকে অনেকে একটি ই-মেইল পেয়েছেন। মেইলটির হেডিং ছিল ‘ফেসবুক প্রোটেক্ট থেকে আপনার অ্যাকাউন্টের জন্য অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন’। ই-মেইলটিতে একটি লিংক দিয়ে বলা হয় ওতে গিয়ে ফেসবুক প্রোটেক্ট ফিচারটি চালু করে নিতে। আরও বলা হয় একটি নির্দিষ্ট তারিখের মধ্যে চালু না করলে অ্যাকাউন্টটি লক হয়ে যাবে।

ফেসবুকের বক্তব্য অনুসারে, এটি নির্দিষ্ট কিছু মানুষের জন্য করা একটি সিকিউরিটি প্রোগ্রাম। যাদের অ্যাকাউন্ট হ্যাকারদের টার্গেটে পরিণত হয়েছে। এদের মধ্যে রয়েছেন— মানবাধিকারকর্মী, সাংবাদিক ও সরকারি কর্মকর্তা। মূলত টু ফ্যাক্টর অথেনটিকেশন চালুর মাধ্যমে অ্যাকাউন্টটিকে হ্যাকিংয়ের হুমকি থেকে নিয়মিত মনিটর করার জন্য প্রোগ্রামটির আওতায় আনা হয়েছিল ওই ব্যবহারকারীদের।

মেইলটি পাঠানো হয়েছিল [email protected] ঠিকানা থেকে। অনেকেই যেটাকে স্প্যাম মনে করে এড়িয়ে গিয়েছিলেন। বাস্তবে এটি স্প্যাম ছিল না বলে জানায় সংবাদ মাধ্যম ভার্জ।

মেইলে উল্লেখ করা প্রথম ডেডলাইন ১৭ মার্চ হওয়ায় সেদিনের পর অনেকের অ্যাকাউন্ট লক হয়ে যায়। অ্যাকাউন্ট ফিরে পেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে তাদের।

এদিকে অনেকেই টুইটারসহ অন্যান্য সোশাল মিডিয়ায় অভিযোগ করছেন, তাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত নিরাপত্তা চালু থাকা সত্ত্বেও অ্যাকাউন্ট লক হয়ে গেছে।

এ বিষয়ে মেটা’র সিকিউরিটি পলিসির প্রধান নাথানিয়েল গ্লেইচার টুইটারে বলেন, এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ব্যবহারকারীদের কী ধরনের সহায়তা দরকার এমন কিছু ভিন্ন ভিন্ন উদাহরণ আমরা সংগ্রহ করছি।

/এইচএএইচ/এফএ/
সম্পর্কিত
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’, প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক গ্রেফতার
ফেসবুকে বড় ধরনের পরিবর্তন, উঠে যাচ্ছে বহুল ব্যবহৃত যে ফিচার
২০২৬ সালে ব্যবসার প্রসারে যেভাবে কাজে লাগাবেন সোশ্যাল মিডিয়া  
সর্বশেষ খবর
রিকশাচালক হাফিজুল হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপু মনি
রিকশাচালক হাফিজুল হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপু মনি
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
থানার সামনে যুবলীগের মিছিল, ধাওয়া দিয়ে ৮ জনকে ধরলেন বিএনপি নেতাকর্মীরা
থানার সামনে যুবলীগের মিছিল, ধাওয়া দিয়ে ৮ জনকে ধরলেন বিএনপি নেতাকর্মীরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং করায় দুই জন গ্রেফতার
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং করায় দুই জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ