গ্রুপ থেকে দ্রুত বের হওয়ার ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

ইশতিয়াক হাসান
১৮ মে ২০২২, ২১:১৭আপডেট : ১৮ মে ২০২২, ২১:১৭

গ্রুপ থেকে কীভাবে দ্রুত বের হওয়া যেতে পারে, এমন একটি ফিচারের পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। ফিচারটি চালু হলে গ্রুপ থেকে বের হওয়ার সময় শুধুমাত্র অ্যাডমিন নোটিফিকেশন পাবেন। এমনটাই জানিয়েয়েছে ডব্লিউএবেটাইনফো। সাধারণত গ্রুপ থেকে কেউ বের হলে সেটা অন্য সবাই নোটিফিকেশন পোস্টের মাধ্যমে জানতে পারে, যেটা প্রাইভেসির জন্য সমস্যা।

তবে এই ফিচারটি চালু হলেও অ্যাডমিন গ্রুপ লিভের নোটিফিকেশন পাবে। আর অন্যদেরকে না জানানো পর্যন্ত তারা সেটা জানতে পারবে না। ডব্লিউএবেটাইনফো এই তথ্যটি প্রথম জানিয়েছিল— যখন মেটা এই বিষয়টি নিয়ে কমিউনিটির সঙ্গে আলোচনা করছিল। সেখানে এমন একটি কাঠামো তৈরির পরিকল্পনা চলছিল, যেখানে কেউ চাইলে ভিন্ন ভিন্ন গ্রুপ চ্যাটকে একত্রিত করতে পারবে। এজন্য গত এপ্রিল মাসে তারা একটি স্ক্রিনশট প্রকাশ করে, যেখানে গ্রুপ লিভের অপশনে বলা আছে— শুধুমাত্র আপনি আর অ্যাডমিন জানতে পারবেন। এনগেজেট আশা করছে, মোবাইল এবং ডেস্কটপ উভয় সংস্করণেই এটি একসঙ্গে আসবে।

আবার ব্যবহারকারী যদি চায় কোনও একটি কন্ট্যাক্ট তাকে কোনও গ্রুপে অ্যাড করতে পারবে না, তাহলে তাকে ব্লক করে রাখতে পারবে। সেক্ষেত্রে প্রাইভেসি সেটিংস এ গিয়ে কারা তাকে গ্রুপে অ্যাড করতে পারবে, সেখান থেকে তিনটি অপশনের যেকোনও একটি সিলেক্ট করে রাখতে পারবে। অপশন তিনটি হলো— ‘এভরিওয়ান’, ‘মাই কন্ট্যাক্টস’ এবং ‘মাই কন্ট্যাক্টস একসেপ্ট’।

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
হোয়াটসঅ্যাপের মতো নতুন মেসেজিং অ্যাপ আনছে এক্স, থাকছে যেসব সুবিধা
হোয়াটসঅ্যাপে আসছে ‘স্পয়লার’ ফিচার, ট্যাপ না করলে দেখা যাবে না বার্তা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী