অডিও-ভিডিও রেকর্ড ও স্ক্রিনশট রোধে নতুন ফিচার নিয়ে এলো ইমো

টেক ডেস্ক
২০ নভেম্বর ২০২২, ১৯:০৭আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৯:০৭

ব্যবহারকারীদের গোপনীয়তার সুরক্ষার পাশাপাশি সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সম্প্রতি নতুন ফিচার ‘ব্লক স্ক্রিনশট ফর কলস’ নিয়ে এসেছে কল ও মেসেজিং অ্যাপ ইমো (আইএমও)।

বর্তমানে সাইবারস্টকিং, সাইবারবুলিং, ব্ল্যাকমেইল বা অনলাইন হুমকির মতো সাইবার অপরাধের কারণে অনেকে ভুক্তভোগী হচ্ছেন। অনেক সময় সাইবার অপরাধীরা অনুমতি ছাড়াই ভুক্তভোগীর কল রেকর্ড করে রাখে বা ছবি তুলে রাখে, যেন তা পরবর্তী সময়ে ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায় করা যায়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত অপরাধ থেকে রক্ষা করতে ও ব্যবহারকারীদের গোপনীয়তার সুরক্ষা নিশ্চিত করতে ইমো নিয়ে এসেছে ‘ব্লক স্ক্রিনশট ফর কলস’ ফিচার।

‘ব্লক স্ক্রিনশট ফর কলস’ একটি শক্তিশালী প্রাইভেসি নিরাপত্তা ফিচার, যা ভিডিও ও অডিও কলের ক্ষেত্রে স্ক্রিনশট ও স্ক্রিন রেকর্ডিং থেকে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করবে। এই ফিচার চালুর ফলে এখন সাইবার অপরাধীরা ইমো’র ভিডিও ও অডিও কলের ক্ষেত্রে স্ক্রিনশট ও স্ক্রিন বা অডিও রেকর্ডিং করতে পারবে না।

ফিচারটি চালু করতে হলে প্রথমে সেটিংসে গিয়ে প্রাইভেসি থেকে ব্লক স্ক্রিনশট ফর কলস অ্যাক্টিভ করতে হবে। পরে তা সব কন্টাক্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। ব্যবহারকারীরা নির্দিষ্ট কন্টাক্টের জন্যও এই ফিচারটি চালু করতে পারবেন।

ইমো ইতোমধ্যে বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েডের জন্য ২০২২.০৯.১০৩১ বা তার ওপরের সংস্করণের উপযোগী করে ফিচারটি চালু করেছে। আইওএস ব্যবহারকারীরাও দ্রুত এই ফিচারটি তাদের ফোনে ব্যবহারের সুযোগ পাবেন।-বিজ্ঞপ্তি

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
টিকটক-ইমোতে পরিচয়, ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক ও অর্থ আদায়
সিআইডি কর্মকর্তা সেজে তরুণীর সঙ্গে প্রেম, হাতিয়ে নিয়েছে অর্থ
টু-কে এইচডি ভিডিও কল সুবিধা নিয়ে এলো ইমো
সর্বশেষ খবর
সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরেছেন, রাঙামাটিতে ৩০ গ্রাম প্লাবিত
সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরেছেন, রাঙামাটিতে ৩০ গ্রাম প্লাবিত
অ্যাকশন দৃশ্যে ২০ ঘণ্টা পানির নিচে রাশমিকা, গড়লেন নতুন ইতিহাস
অ্যাকশন দৃশ্যে ২০ ঘণ্টা পানির নিচে রাশমিকা, গড়লেন নতুন ইতিহাস
আঙ্কারায় ন্যাটোর সম্মেলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ইরান
আঙ্কারায় ন্যাটোর সম্মেলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ইরান
একদিন পরই বাড়লো স্বর্ণের দাম
একদিন পরই বাড়লো স্বর্ণের দাম
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি