আমাদের উন্নয়ন আমাদেরই করতে হবে: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৩, ১৯:২৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ২০:৪১

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, স্থায়ী উন্নয়নের জন্য স্থায়ী নেতৃত্বের প্রয়োজন। স্থায়ী উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারের স্থায়ীত্ব প্রয়োজন। স্থায়ী ও শক্তিশালী সরকার হতে যা প্রয়োজন শেখ হাসিনা সরকারের সব রয়েছে। আমাদের উন্নয়ন আমাদেরই করতে হবে পশ্চিমারা এসে করে দেবে না।

সোমবার (১৬ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ‘স্মার্ট বাংলাদেশের জন্য স্থায়ী উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের (আইইবি) কম্পিউটার কৌশল বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে হলে ধৈর্য প্রয়োজন। সফল দেশগুলো দ্রুতই সফল হয়নি। যেকোনও উন্নতির জন্য ধারাবাহিকতা দরকার। স্থিতিশীলতা না থাকলে উন্নয় স্থায়ী হয় না। শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা না থাকলে পদ্মাসেতু হতো না। রূপপুর পারমাণবিক কেন্দ্র, বঙ্গবন্ধু টানেলও হতো না।

বিশেষ অতিথির বক্তব্যে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা বলেন, ডিজিটাল বাংলাদেশের ফল করোনাতেই পেয়েছি। সমস্ত কাজই এখন ডিজিটালভাবে সম্পন্ন হয়। এই কাজগুলোতে প্রকৌশলীরাই প্রধান কারিগর।

সেমিনারে মূল আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ড. প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় হলো দক্ষ জনবল তৈরির উপযুক্ত জায়গা। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে পঞ্চম শিল্পবিপ্লব মোকাবিলায় প্রস্তুত করতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রকৌশলী মো. নাছিম আখতার। এতে সভাপতিত্ব করেন কম্পিউটার কৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মো. তমিজ উদ্দীন আহমেদ।

 

 

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
আগামী বাজেট হবে ৮ লাখ কোটি টাকার
দেশে রিজার্ভের কোনও সংকট নেই: পরিকল্পনামন্ত্রী
চাকরি ফিরে পেতে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল: পরিকল্পনামন্ত্রী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের