ট্রান্সজেন্ডারদের উন্নয়নে সহযোগিতা দেবে বিসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৩, ২০:৫৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ২০:৫৫

দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ট্রান্সজেন্ডারদের ডিজিটাল প্রযুক্তির আওতায় সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। এ লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ঢাকার সঙ্গে বিসিসির একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বিসিসির সভা কক্ষে সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক রণজিৎ কুমার। এ সময় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক সালেহ আহমেদ-সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ট্র্যান্সজেন্ডার জনগোষ্ঠিকে তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা উন্নয়নের এবং বিভিন্ন কাজের সুযোগ সৃষ্টি করে দেশের উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করতে প্রতিষ্ঠান দুটির প্রধানরা একমত পোষণ করেন।

অনুষ্ঠানে রণজিৎ কুমার একটি দেশ ও সমাজের জন্য ট্রান্সজেন্ডারদের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। কাউকে পেছনে ফেলে নয় সবাইকে নিয়ে এক সঙ্গে অন্তর্ভুক্তিমূলক সমাজ বির্নিমাণের মধ্য দিয়ে ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এ কার্যক্রমটি সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী