গুগল আনছে চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী বার্ড

ইশতিয়াক হাসান
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪২

গুগল নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট আনতে যাচ্ছে। বার্ড নামের এই চ্যাটবটটি হবে চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী। গুগল জানায়, আগামী সপ্তাহে এটি উন্মোচনের আগে পরীক্ষকের একটি দল এর ওপর পরীক্ষা-নীরিক্ষা চালাবে।

বিবিসি জানায়, বার্ড তৈরি করা হয়েছে গুগলের অস্তিত্বমান বৃহৎ ল্যাঙ্গুয়েজ মডেল ল্যামডা থেকে। গুগলের একজন প্রকৌশলী এটাকে অনেকটা মানুষের মতোই সংবেদনশীল বলে মন্তব্য করেছেনন। এছাড়া সার্চ ইঞ্জিনে নতুন একটি এআই টুল আনার ঘোষণাও দিয়েছে গুগল।

বিবিসি আরও জানায়, এআই চ্যাটবট ডিজাইন করা হয়েছে তথ্য খোঁজা এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তবে ইন্টারনেটের এই বিশাল জগৎ থেকে তথ্য প্রক্রিয়া করার সময় ভুয়া বা বিপজ্জনক তথ্যও বের করে দিতে পারে বলে মন্তব্য করে সংবাদ মাধ্যমটি।

গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানান, আপাতত সবাই যেনও এটি ব্যবহার করতে পারে, এজন্য প্ল্যাটফর্মটিতে ল্যামডার লাইট ভার্সন ব্যবহার করা হবে।

এদিকে চ্যাটজিপিটি যেকোনও প্রশ্নের উত্তর টেক্সট ফর্মে দিয়ে থাকে। এই উত্তরগুলো সে দেয় ইন্টারনেটে থাকা ২০২১ সাল পর্যন্ত তথ্যের ওপর ভিত্তি করে। চ্যাটজিপিটি বক্তৃতা, গান, মার্কেটিং কপি, সংবাদ ও ছাত্রদের রচনা লিখতে পারে। চ্যাটবটটি আপাতত সাধারণের জন্য বিনামূল্যে ছাড়া হয়েছে। তবে প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি বিনামূল্যের সেবা নয়।

/এপিএইচ/
সম্পর্কিত
৩ কোটি ২০ লাখ মশা ছাড়তে চায় গুগল, কারণ জানলে অবাক হবেন
দ্রুত ব্রাউজিংয়ে কাজে লাগবে ক্রোমের ৫ নতুন ট্যাব ফিচার
গুগল ম্যাপসে ‘আস্ক ম্যাপস’ ফিচার ব্যবহার করবেন যেভাবে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম