কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় ফেসবুকের নতুন ল্যাঙ্গুয়েজ মডেল

ইশতিয়াক হাসান
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৯

গবেষকদের জন্য নতুন বৃহৎ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে এলো ফেসবুকের অভিভাবক মেটা। সম্প্রতি তাদের পক্ষ থেকে এমনই একটি ঘোষণা দেওয়া হয়েছে বালে জানায় সংবাদ মাধ্যম রয়টার্স। এটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের কোর সফটওয়্যার— যা এআই এর প্রতিযোগিতাকে আরও বেগবান করবে। এতে বড় টেক প্রতিষ্ঠানগুলো তাদের প্রযুক্তিকে পণ্যের সঙ্গে একত্রিত করতে পারবে, যেন তা বিনিয়োগকারীদের আগ্রহী করে।

একটি ব্লগে প্রতিষ্ঠানটি জানায়, তাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মেটা এআই বা সংক্ষেপে এললাএমএ নন-কমার্শিয়াল লাইসেন্সেসে রিসার্চারদের জন্য পাওয়া যাবে এবং এর সত্তা সরকার, সুশীল সমাজ এবং শিক্ষার সঙ্গে সংযুক্ত থাকবে।

ডি. এ. ডেভিডসনের সফটওয়্যার বিশ্লেষক গিল লরিয়া বলেন, ‘মেটার এই সাম্প্রতিক ঘোষণায় বোঝা যাচ্ছে— তারা তাদের জেনারেটিভ এআই  ক্ষমতার পরীক্ষার একটি ধাপ পার করলো। যেন ভবিষ্যতে তারা এটা দিয়ে তাদের পণ্যের ওপর প্রয়োগ করতে পারে।’ তিনি আরও বলেন, ‘জেনারেটিভ এআই কৃত্রিম বুদ্ধিমত্তার একটি নতুন অ্যাপ্লিকেশন এবং এ বিষয়ে মেটার অভিজ্ঞতা কম। কিন্তু এটা পরিষ্কার যে, তাদের ভবিষ্যৎ ব্যবসার জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ।’

নির্দিষ্ট করে বলতে গেলে এললাএমএ’র একটি সংস্করণে রয়েছে ১৩ বিলিয়ন প্যারামিটার— যা জিপিটি-৩-কে অতিক্রম করে যায়। এটি চ্যাট জিপিটি যে মডেলের ওপর দাঁড়িয়ে তৈরি, তার একটি পূর্বসুরি।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত মোজাফফরের ফেসবুক তথ্য চেয়ে মেটাকে চিঠি
মনিটর কিনতে চান? চোখের আরামের জন্য কোন বিষয়গুলো দেখবেন
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট করায় এনসিপি নেতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
বরগুনায় রিফাত হত্যা: মিন্নির খালাসের আশায় পরিবার ও আইনজীবী 
বরগুনায় রিফাত হত্যা: মিন্নির খালাসের আশায় পরিবার ও আইনজীবী 
বোমা হামলাসহ নাশকতার শঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি 
বোমা হামলাসহ নাশকতার শঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি 
সংবিধান সংশোধন-সংস্কার বিতর্ক, শেষ পর্যন্ত কোন পথে বিএনপি?
সংবিধান সংশোধন-সংস্কার বিতর্ক, শেষ পর্যন্ত কোন পথে বিএনপি?
সিলেটে দুর্ঘটনায় মারা যাওয়া বাউলশিল্পী কে এই পেহেলি ভৈরবী?
সিলেটে দুর্ঘটনায় মারা যাওয়া বাউলশিল্পী কে এই পেহেলি ভৈরবী?
সর্বাধিক পঠিত
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
শুরু হচ্ছে পুষ্টিচাল বিতরণ, কেজি ১৫ টাকা
শুরু হচ্ছে পুষ্টিচাল বিতরণ, কেজি ১৫ টাকা
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল