রিলের দৈর্ঘ্য বাড়িয়েছে ফেসবুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৩, ০৩:২৯আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০৩:২৯

রিল ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। ফলে এতে নতুন নতুন ফিচার আনা শুরু করেছে এর মূল প্রতিষ্ঠান মেটা। তারই অংশ হিসেবে সম্প্রতি ফেসবুক রিলের দৈর্ঘ্য বাড়িয়ে ৯০ সেকেন্ড করা হয়েছে যা আগে ছিল ৬০ সেকেন্ড।

অবশ্য গত জুলাইতেই ইনস্টাগ্রামের রিলের দৈর্ঘ্য বাড়িয়ে ৯০ সেকেন্ড করা হয়েছিল। তবে এগুলোর কোনোটাই টিকটকের ধারেকাছে নেই। কেননা বর্তমানে টিকটকে ১০ মিনিট পর্যন্ত ভিডিও করা যায়।

এই বিষয়ে এনগেজেট জানায়, টিকটক এবং ইনস্টাগ্রাম উভয়ে গানের সঙ্গে ক্লিপ সিঙ্ক্রোনাইজেশনের সুবিধা আছে। ফেসবুকেও গ্রুভ নামে এই ফিচারটি সংযুক্ত করতে যাচ্ছে।

মেটা জানায়, তারা ভিজ্যুয়াল বিট টেকনলজি ব্যবহার করেছে। যার ফলে এটি স্বয়ংক্রিয়ভাবে গানের গতি এবং বিটের সঙ্গে তাল মেলানো যাবে।

এ ছাড়া ফেসবুকে আরও একটি ফিচার আসতে যাচ্ছে যার মাধ্যমে ব্যবহারকারী তার মেমোরিকে রিলে রূপান্তর করতে পারবে। এতে প্রচলিতে টেমপ্লেট ব্যবহারের সুবিধাও আছে। রিল তাদের সবচেয়ে দ্রুততম বেড়ে ওঠা একটি ফরম্যাট বলে দাবি করে মেটা।

গত বছরের তুলনায় ফেসবুক এবং ইনস্টাগ্রামে দ্বিগুণ রিল প্লে হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। আবার গত ছয় মাসে রিলের পুনঃশেয়ারও বেড়েছে দ্বিগুণ।

/এইচএএইচ/এফআর/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান