তরুণ উদ্যোক্তারা চাকরি না খুঁজে চাকরিদাতা হবেন: পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৩, ২২:৫০আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৭:৪৬

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে মেধানির্ভর অর্থনীতির দেশ বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশের ডিজিটাল অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলতে শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করতে হবে।’ এ ক্ষেত্রে অবশ্য এক্ষেত্রে সরকার, ব্যবসায়ী এবং অ্যাকাডেমিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রবিবার (১২ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ বিজনেস সামিটে এক আলোচনায় অংশ নিয়ে বিশেষ অতিথি হিসেবে প্লানারি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী দেশে ব্যবসায়িক পরিবেশ তৈরির সুফলের বিষয় তুলে ধরে বলেন, ‘বিকাশ এখন মোবাইল ফাইন্যান্সিয়ালে চ্যাম্পিয়ন, সবার হাতেই এখন একটা করে মোবাইল আছে। বাংলাদেশে এখন সরাসরি বিদেশি বিনিয়োগ আসছে। কোভিডে ই-কমার্স ব্যবসা-বাণিজ্যের লাইফলাইনে পরিণত হয়েছে। আমাদের এখন লক্ষ্য— ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলা। কৃষি, পোশাক ও প্রবাসী আয়ই ছিল এতদিন আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু এখন শ্রম থেকে আমরা প্রযুক্তিনির্ভর হয়েছি। আমরা মনে করি, ওই সময়ের মধ্যে আমাদের উদ্ভাবক ও তরুণ উদ্যোক্তারা চাকরি না খুঁজে চাকরিদাতা হবেন। সমস্যার সমাধানকারী তৈরি করবে। সবশেষে আমরা স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলবো। এভাবেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে মেধানির্ভর অর্থনীতি এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ।’

মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. শামসুল আরেফিন, বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কামাল কাদির, দারাজের প্রধান নির্বাহী বি. মিকালসেন, আজিয়াটার পরিচালক বিবেক সুদ, বেসিস সভাপতি রাসেল টি আহমেদ এবং টেলিনরের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব টেলিনর (এশিয়া) জে. এ রোস্টরাপ।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের