বিংয়ের চ্যাট এআই সবার জন্য উন্মুক্ত

ইশতিয়াক হাসান
১৬ মার্চ ২০২৩, ২১:৪০ আপডেট : ১৬ মার্চ ২০২৩, ২১:৪০

মাইক্রোসফটের নতুন বিং সবার জন্যই উন্মুক্ত। যদিও এর সাইন-আপ পেজ জয়েন দ্য ওয়েটিং লিস্ট দেখাচ্ছে। তবে সাইন আপ  করলেই একসেসের সুযোগ আছে বলে জানায় সংবাদ মাধ্যম এনগেজেট।

অবশ্য এই পরিবর্তনের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি। বিষয়টি প্রথম ধরা পড়ে সংবাদ মাধ্যম টেকক্র্যাঞ্চের কাছে। ধারণা করা হচ্ছে, মাইক্রোসফট এআই  ক্ষমতাসম্পন্ন টুলটি মাইক্রোসফট ৩৬৫ স্যুট এবং সেলস ফোর্স-এর প্রতিদ্বন্দ্বী ডাইনামিক ৩৬৫ এর সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে।

এনগেজেট জানায়, সম্প্রতি মাইক্রোসফট নিশ্চিত করেছে— তারা গত পাঁচ সপ্তাহে বিং-কে জিপিটি-৪ ইঞ্জিনে উন্নীত করেছে। ওপেন এআই-এর সাম্প্রতিক মডেল (এলএলএম) টেক্সট এবং ছবি উভয় নিয়েই কাজ করতে পারে। বিং ব্যবহারকারীকে জিপিটি-৪ ব্যবহারের সুযোগ দিচ্ছে বিনামূল্যে। তবে অনেকে এর জেইলব্রেক করে ব্যবহারকারীদের ভুয়া তথ্য দিতে পারে, তাই কনভারসেশনে কিছু সীমাবদ্ধতা রাখা হয়েছিল। অবশ্য সম্প্রতি এই সার্চইঞ্জিনের নিরাপত্তাকে শক্তিশালী করার পর কিছু সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে।

জানা যায়, মাইক্রোসফট ২০২১ সালের অঙ্গীকার অনুযায়ী— চ্যাটজিপিটি, ওপেন এআই এগুলোকে শক্তিশালী করার পেছনে দুই বিলিয়ন ডলার ব্যয় করে। গত বছর একে আরও শক্তিশালী করার জন্য বিনিয়োগ আরও বাড়ায়। এরমধ্যে রয়েছে ওপেন এআই-এর গবেষণাকে ত্বরান্বিত করার জন্য নতুন সুপার কম্পিউটার বানানো।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ট্রেন থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর পাথর নিক্ষেপ
এবার ট্রেন থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর পাথর নিক্ষেপ
নতুন মুদ্রানীতি আজ, মূল্যস্ফীতি কমানোর সঙ্গে ঋণপ্রবাহ বাড়ানোর চ্যালেঞ্জ
নতুন মুদ্রানীতি আজ, মূল্যস্ফীতি কমানোর সঙ্গে ঋণপ্রবাহ বাড়ানোর চ্যালেঞ্জ
যোগে নতুন? মালাইকার এই সহজ ফ্লো দিয়েই শুরু করুন
যোগে নতুন? মালাইকার এই সহজ ফ্লো দিয়েই শুরু করুন
চীনে জেনারেটিভ এআই ব্যবহারকারী ৭০ কোটি ছাড়িয়েছে
চীনে জেনারেটিভ এআই ব্যবহারকারী ৭০ কোটি ছাড়িয়েছে
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী