টাইপ-সি পোর্ট থাকতে পারে আইফোন ১৫-তে

ইশতিয়াক হাসান
০১ আগস্ট ২০২৩, ০৩:১১আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৩:১১

অক্টোবরে বাজারে আসতে পারে আইফোন ১৫। কিন্তু এর মধ্যেই আইফোন সম্পর্কিত কিছু তথ্য বাজারে ছড়িয়ে পড়েছে। এসব তথ্যের মধ্যে বিশেষ দুটি হলো আইফোনের চার্জিং পোর্ট আর বেজেল’র মাপ।

আইফোন ১৫ প্রো আর প্রো ম্যাক্স’র ওপরের দিকটায় পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যম এনগেজেট। এখানে লো-ইনজেক্টিং প্রেশার ওভার বা লিপো মডেলিংয়ের কারণে আইফোনের ধার (পার্শ্ব এলাকা) ২ দশমিক ২ মিলিমিটার থেকে কমে ১ দশমিক ৫ মিলিমিটার হচ্ছে। এই মডেলটি অ্যাপল প্রথম ব্যবহার করেছিল তার ওয়াচ সিরিজ ৭- এ।

আইফোন ১৫-তে লাইটেনিং চার্জারের বদলে এবার ব্যবহার করা হতে পারে ইউএসবি-সি পোর্ট। এতে ব্যবহারকারীদের অতিরিক্ত একটি ক্যাবল ব্যবহারের প্রয়োজন পড়বে না বলে মন্তব্য করে সংবাদমাধ্যমটি।

তবে এই পরিবর্তনটি এবার না হলেও তা হবে সময়ের ব্যাপার মাত্র। গত বছর ইইউ ঘোষণা দেয়, ২০২৪ সাল থেকে তাদের এলাকায় স্মার্টফোন, ট্যাবলেট এমন সবকিছুতেই টাইপ-সি ক্যাবল ব্যবহার করতে হবে।

আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাসে অন্যান্য আপডেটের মধ্যে থাকতে পারে ক্যামেরা আপডেট এবং এ১৬ প্রসেসর। এটি প্রথম আইফোন ১৪ প্রো-তে আসে। এ ছাড়া আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্সে ব্যবহার করা হতে পারে স্টেইনলেস স্টিলের বদলে টাইটানিয়াম এবং ৩ ন্যানোমিটারের চিপ।

এ ছাড়া আইফোন আল্ট্রা নামে একটি হাই-এন্ড ভেরিয়েশন থাকতে পারে। নতুন আইফোনের দাম আগের সব মডেলের চেয়ে বেশি হতে পারে।

/এইচএএইচ/এনএআর/
সম্পর্কিত
গ্যালাক্সি আনপ্যাক্ট ২০২৬নতুন ফোল্ডেবল ফোন, স্মার্টওয়াচ ও এআই ইকোসিস্টেমে বাজিমাত স্যামসাং
আইফোন গরম হলে কী করবেন
ইয়ারফোনের নয়েজ ক্যান্সেলিং মোড কী কানের জন্য ক্ষতিকর
সর্বশেষ খবর
তাদের সেবা করতে করতে মায়ের মৃত্যু, জানে না হাসপাতালে থাকা দুই শিশু
তাদের সেবা করতে করতে মায়ের মৃত্যু, জানে না হাসপাতালে থাকা দুই শিশু
সেউতা যে কারণে ইউরোপের অভিবাসন সংকটের কেন্দ্রবিন্দু
কী, কেন, কীভাবেসেউতা যে কারণে ইউরোপের অভিবাসন সংকটের কেন্দ্রবিন্দু
আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল: নাহিদ ইসলাম
আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল: নাহিদ ইসলাম
ভারী মেকআপ নয়, যে ফিটনেস মন্ত্রে অপরূপ সাই পল্লবী
ভারী মেকআপ নয়, যে ফিটনেস মন্ত্রে অপরূপ সাই পল্লবী
সর্বাধিক পঠিত
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে