জি-মেইলের বিলুপ্ত আইডি যেভাবে উদ্ধার করবেন

ইশতিয়াক হাসান
০১ ডিসেম্বর ২০২৩, ২১:২৬আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ২১:২৬

চলতি ডিসেম্বর থেকে দুই বছর ধরে ব্যবহার করা হয় না, এমন জি-মেইল আইডি ডিলিট করে দেওয়ার ঘোষণা দিয়েছে গুগল। নির্ভরযোগ্য ই-মেইল অ্যাকাউন্ট, স্টোরেজ এবং বিভিন্ন কারণে অনেকেই একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন।

দীর্ঘদিন ব্যবহার না করায় অনেকেই হয়তো ভুলে যান তার অ্যাকাউন্টের কথা। এই সমস্যা সমাধানের জন্য গুগলের পক্ষ থেকে একটি সমাধান দেওয়া হয়েছে। গুগলের ‘ফাইন্ড ইয়োর ই-মেইল’ পেজ থেকে বের করে নেওয়া যাবে হারিয়ে ফেলা অ্যাকাউন্ট।

এ জন্য প্রথমে Go to http://accounts.google.com/signin/usernamerecovery এই ঠিকানায় প্রবেশ করতে হবে। এরপর সেখানে হারিয়ে যাওয়া ই-মেইলের রিকভারিতে দেওয়া ই-মেইল অ্যাড্রেস অথবা ফোন নম্বর দিতে হবে।

পরের পেজে ব্যবহারকারীর নাম জানতে চাওয়া হবে। পরের ধাপে সেই নম্বরে ভেরিফিকেশন কোড পাঠানো হবে রিকভারির জন্য।

এরপর ওই নম্বর অথবা ই-মেইল ব্যবহার করে যতগুলো অ্যাকাউন্ট খোলা হয়েছে, তার তালিকা দেখাবে। এখান থেকে ব্যবহারকারীর হারিয়ে যাওয়া অথবা ভুলে যাওয়া অ্যাকাউন্টের তথ্য সহজেই পাওয়া যাবে। 

এরপর হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড সাধারণত মনে থাকে না। সে ক্ষেত্রে ফরগট পাসওয়ার্ডে গিয়ে প্রতিটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভার করে নিলেই সম্পূর্ণরূপে উদ্ধার করা যাবে সেই আইডি।

/এইচএএইচ/এনএআর/
সম্পর্কিত
৩ কোটি ২০ লাখ মশা ছাড়তে চায় গুগল, কারণ জানলে অবাক হবেন
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
দ্রুত ব্রাউজিংয়ে কাজে লাগবে ক্রোমের ৫ নতুন ট্যাব ফিচার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান