মেসেজের ভেতরে চ্যাট পিন করে রাখা যাবে হোয়াটসঅ্যাপে

ইশতিয়াক হাসান
১৩ ডিসেম্বর ২০২৩, ১৯:১৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৯:২০

একক অথবা গ্রুপ কনভারসেশনে চ্যাটকে পিন করার সুযোগ আনছে হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেকোনও ধরনের চ্যাটই পিন করে রাখতে পারবে ব্যবহারকারীরা। যেমন- টেক্সট, পোল, আইমেসেজ এবং ইমোজি ইত্যাদি। তবে একবারে মাত্র একটি চ্যাট পিন করা যাবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, কোনও চ্যাটকে পিন করতে হলে সেই কনভারসেশনের ওপরে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে। এরপর যে মেনু আসবে, তা থেকে ‘পিন’ সিলেক্ট করতে হবে। এটা চাইলে ২৪ ঘণ্টা, সাত দিন এবং ৩০ দিন পিন করে রাখা যাবে। সংবাদ মাধ্যম টেকক্র্যাঞ্চ জানায়, নতুন এই ফিচারটি অনেক ক্ষেত্রেই বেশ কার্যকর হবে বিশেষ করে গুরুত্বপূর্ণ কোনও তথ্য সামনে রাখতে পারলে অনেক সময়ই ব্যবহারকারীর বেশ উপকার হয়।

হোয়াটসঅ্যাপ জানায়, গ্রুপের ক্ষেত্রে অ্যাডমিন অথবা অন্য যেকোনও মেসেজকে পিন করে রাখতে পারেন। তবে হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম এবং আইমেসেজ এরইমধ্যেই এটি চালু করেছে। তবে এই পিন মেসেজের ফিচারটি চ্যানেলেও আসবে কিনা, তা এখনও নিশ্চিত নয় বলে মন্তব্য করে সংবাদ মাধ্যমটি।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
কালাপাহাড়-ধলাপাহাড়: খাঞ্জেলি দিঘিতে কুমির যেভাবে হয়ে উঠেছিল বিশ্বাসের প্রতীক
বারবার একটা মোজা হারিয়ে যায় কেন? বিজ্ঞান কি উত্তর পেয়েছে?
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম