ইউটিউবের প্রতিদ্বন্দ্বী আনছে এক্স?

ইশতিয়াক হাসান
১২ মার্চ ২০২৪, ২২:২১আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৯:৫৪

গত বছরের অক্টোবরে টুইটার অধিগ্রহণের পর থেকে একে একে চমক দেখিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। এই চমকের সারিতে নতুন চমক হলো— তিনি নিজস্ব একটি ভিডিও স্ট্রিমিং পরিষেবা আনতে যাচ্ছেন। সম্প্রতি স্যামমোবাইলের সূত্রে এটি জানা গেছে। খুব শিগগিরই ফিচারটি আসছে বলে জানিয়েছেন মাস্ক।

এনগেজেট জানায়, এক্স একটি ডেডিকেটেড অ্যাপ আনতে যাচ্ছে— যার মাধ্যমে সরাসরি স্যামসাং ও অ্যামাজনের ফায়ার টিভিতে এক্স’র  লং ফর্ম ভিডিও দেখা যাবে। মাস্ক বলেন, এক্স খুব দ্রুত ‘ভিডিও-ফার্স্ট’ প্ল্যাটফর্মে পরিণত হতে যাচ্ছে। একইসঙ্গে মাস্ক আরও দাবি করেন, ১০ ভাগের ৮ ভাগই এখন এক্স’র ভিডিও দেখছে।

কিন্তু সম্প্রতি একটি রিপোর্ট এক্স’র জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে। সেখানে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর এক্স সাইটের ব্যবহার কমেছে ৩০ শতাংশ। যদিও সামনে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের নতুন পরিকল্পনা নিয়ে চলেছে সোশ্যাল মিডিয়াটি। গত ফেব্রুয়ারিতে এক্স ঘোঘণা দেয়— তারা এমন একটি টুল আনতে যাচ্ছে যার মাধ্যমে বিজ্ঞাপনদাতারা শুধু প্রিমিয়াম কনটেন্ট ক্রিয়েটরদের তালিকা অনুযায়ী বিজ্ঞাপন দিতে পারবেন।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
প্রথম ট্রিলিয়নেয়ার হয়েই ৩৫০ বিলিয়ন ডলার হারালেন মাস্ক
ইরানে হামলায় ব্যবহৃত হয়েছে মাস্কের এআই গ্রক: যুক্তরাষ্ট্র
মাস্কের সম্পদের পরিমাণ কত টাকা
সর্বশেষ খবর
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
কেইন বনাম হালান্ড দ্বৈরথ: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ে
কেইন বনাম হালান্ড দ্বৈরথ: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ে
লুডু খেলা নিয়ে বন্ধুকে মেরে ফেললো বন্ধু, অভিযুক্তকে ধরলো স্থানীয়রা
লুডু খেলা নিয়ে বন্ধুকে মেরে ফেললো বন্ধু, অভিযুক্তকে ধরলো স্থানীয়রা
জার্সিতে ‘ব্রাউট’ লিখে মায়ের প্রতি শ্রদ্ধা জানান হালান্ড
জার্সিতে ‘ব্রাউট’ লিখে মায়ের প্রতি শ্রদ্ধা জানান হালান্ড
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল