‘বিটিসিএল’র সম্পদের লাভজনক ব্যবহার নিশ্চিত করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৪, ১৫:৪৫আপডেট : ০৬ জুন ২০২৪, ১৫:৪৫

ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট ব‌্যবস্থাপনার মাধ‌্যমে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সম্পদের লাভজনক ব‌্যবহার নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (৬ জুন) ঢাকায় টেলিযোগাযোগ ভবন মিলনায়তনে বিটিসিএলর কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি এ সব কথা বলেন। পাশাপাশি স্মার্ট ব‌্যবস্থাপনার মাধ‌্যমে বিটিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সুযোগ কাজে লাগানোর জন‌্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, চীনের নিজস্ব সোশ্যা‌ল মিডিয়া উইচ‌্যাট, দক্ষিণ কোরিয়ার ক‌্যাকোটকের মতো বাংলাদেশের নিজস্ব একটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘সারা দেশে বিটিসিএল’র অব‌্যবহৃত জমির সুষ্ঠু ব‌্যবহার, কলিং অ‌্যাপ আলাপ’র সেবার মান বাড়িয়ে গ্রাহক বৃদ্ধি, ব্রডব‌্যান্ড ইন্টারনেট জীবন’র সেবার আওতাবৃদ্ধি এবং অন্যা‌ন‌্য অবকাঠামোর পরিকল্পিত ব‌্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি জাতীয় সোশ্যা‌ল প্ল্যাটফর্ম তৈরির যথেষ্ট সুযোগ রয়েছে আমাদের। বিটিসিএল’র আলাপ, জীবন এবং অব্যবহৃত ভূমি ও অবকাঠামো কাজে লাগাতে পারলে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা সম্ভব।’

অনুষ্ঠানে বিটিসিএল’র ব‌্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন এবং টেলিটকের ব‌্যবস্থাপনা পরিচালক নূরুল মাবুদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
পলককে ফোন করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘নেটটা একটু স্লো করে দাও’
পলকের রিমান্ড শুনানির দিন আদালত প্রাঙ্গণে হট্টগোল: ৪ আসামি ৩ দিনের রিমান্ডে 
পরিবারের সঙ্গে আধা ঘণ্টা-আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চাইলেন পলক
সর্বশেষ খবর
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ