কমছে না ঢাকার শীত, তাপমাত্রা ১২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ জানুয়ারি ২০২৬, ২২:২০আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ২২:৩৩

সূর্য ওঠায় কয়েকদিন ঢাকার তাপমাত্রা কিছুটা বাড়লেও আবারও নেমে গেছে তাপমাত্রা। রবিবার (৪ জানুয়ারি) রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা। ১ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় শীতের ভোগান্তি চরমে পৌঁছেছে। এদিন ঢাকার আকাশে সূর্যের দেখা মেলেনি। ভোর থেকে কুয়াশা ও কনকনে হিমেল বাতাসে নগরজীবনে চলাচল কষ্টকর হয়ে পড়ছে। নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে ফুটপাতে বসবাসকারী ও দিনমজুররা সবচেয়ে বেশি কষ্টে আছেন। অনেকেই সকালে কয়েকদিনের শীতের মত ভেবেই গরম পোশাক না পরে বের হয়েছেন কাজে। এরপর দুপুরের পরে হঠাৎ করেই তাপমাত্রা নেমে যাওয়ায় বিপদে পড়ে তারা। শীতের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বরসহ নানা ঠাণ্ডাজনিত রোগের প্রকোপও বেড়ে গেছে ঢাকায়। 

রবিবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মাঝারী থেকে ঘন কুয়াশা থাকতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
বৃষ্টিতে ভিজতে পারে ছুটির দিন
দূষিত বাতাসের বৈশ্বিক তালিকায় ১০ নম্বরে ঢাকা, শীর্ষে কোন শহর 
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই