তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা, সিলেটে সর্বোচ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৬, ১২:৪৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:৪৪

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ৬টা পর্যন্ত সময়ের মধ্যে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে। ওই সময়ে জেলাটিতে সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে। এছাড়া ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে, আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্ভাবাস দিয়ে সংস্থাটি বলছে, বিরাজমান শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে। পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারীসহ উত্তরের জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে। শেষ রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।

বৃষ্টিপাত না হলেও আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/এবিএম/
সম্পর্কিত
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
বৃষ্টিতে ভিজতে পারে ছুটির দিন
দূষিত বাতাসের বৈশ্বিক তালিকায় ১০ নম্বরে ঢাকা, শীর্ষে কোন শহর 
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই