তাপপ্রবাহ ও ঝড়ের পূর্বাভাস

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪২ আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:২১

সিলেট জেলার অঞ্চলের ওপর দিয়ে শনিবার (৪ এপ্রিল) দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়, সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন ঘটছে।

এদিকে ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালীসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

/আরকে/
সম্পর্কিত
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ পঞ্চম
ফের লঘুচাপের আভাস, সারা দেশেই নামতে পারে বৃষ্টি!
অসময়ের বৃষ্টি কি শীতের আগমনী বার্তা
সর্বশেষ খবর
কাগজে-কলমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘উন্নতির’ দিকে, বাস্তবতা কী
কাগজে-কলমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘উন্নতির’ দিকে, বাস্তবতা কী
ককটেল বিস্ফোরণে জড়িত অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার
ককটেল বিস্ফোরণে জড়িত অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার
পদোন্নতি পেয়ে মহাপরিচালক-পরিচালক হলেন দুদকের ৮ কর্মকর্তা
পদোন্নতি পেয়ে মহাপরিচালক-পরিচালক হলেন দুদকের ৮ কর্মকর্তা
কুড়িগ্রামে নদীর বালু থেকে খনিজ উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করবে সরকার
কুড়িগ্রামে নদীর বালু থেকে খনিজ উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করবে সরকার
সর্বাধিক পঠিত
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা