পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ডিএমপির র‌্যালি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ জুন ২০২২, ০৯:৫৭আপডেট : ২৫ জুন ২০২২, ০৯:৫৭

বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি রাজধানীতে বর্ণাঢ্য এক আনন্দ র‌্যালি করেছে। শনিবার (২৫ জুন) সকালে র‌্যালিটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির সদর দফতরর থেকে শুরু হয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা এতে অংশ নেন।

র‌্যালি শুরুর আগে ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এবং একাগ্রতার কারণেই পদ্মা সেতু নির্মিত হয়েছে। আজ  পদ্মা সেতুর ঐতিহাসিক উদ্বোধন। সেই আনন্দের অংশীদার এবং গৌরবের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই র‌্যালির আয়োজন করেছে। জাতির যে আনন্দ, সে আনন্দের সঙ্গে সম্পৃক্ত হয়ে জাতির একটি অংশ হিসেবে এই আনন্দ র‌্যালিতে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছি। আমরা গর্ব অনুভব করছি। প্রধানমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণপদ রায় বলেন, ‘আমরা আনন্দিত আমরা উদ্বেলিত। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ  আনন্দ উদযাপন করছি। জাতির সঙ্গে আমরাও আজ পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ভার্চুয়ালি দেখবো।’ পদ্মা সেতুর উদ্বোধন এবং বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান তিনি।

 

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি