‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজ সবচেয়ে বেশি খুশি হতেন’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০২২, ১৪:৫৩আপডেট : ২৫ জুন ২০২২, ১৫:৪৬

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, যমুনা সেতু ও পদ্মা সেতু হবে, এমন স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ, তিনি দূরদর্শী ছিলেন, মানুষের চাওয়া আগেই বুঝতে পারতেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা এতই প্রখর ছিল যে; স্বাধীনতার পর মনে করেছিলেন দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মানুষের সঙ্গে রাজধানীর একটা সুদৃঢ় যোগাযোগের বন্ধন তৈরি হবে। এ জন্য সুন্দর যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে হবে। কারণ, যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সে দেশের অর্থনীতিও তত উন্নত। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজ সবচেয়ে বেশি খুশি হতেন। কারণ, দীর্ঘ ৪৭ পর শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি। এটি আমাদের জন্য গর্বের।

শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তের সুধী সমাবেশস্থলে এসব কথা বলেন তিনি।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, হয়তো শেখ হাসিনার স্থলে অন্য কেউ হলে পদ্মা সেতু নির্মাণ হতো না। অনেকে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। কিন্তু শেখ হাসিনা সফল হয়েছেন। কারণ, এটি ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি