সমঝোতা না হলে ইরানে আবারও হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২৬, ১৪:৩৩আপডেট : ৩০ মে ২০২৬, ১৪:৩৩

ইরানের সঙ্গে কোনও সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে দেশটিতে আবারও হামলা শুরু করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ওয়াশিংটন ও তেহরানের আলোচকরা চুক্তি সম্পাদনে প্রধান বাধাগুলো দূর করার চেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যেই শনিবার (৩০ মে) তিনি এই হুঁশিয়ারি দিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সিঙ্গাপুরে আয়োজিত এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা ও কূটনৈতিক ফোরাম শাংরি-লা ডায়ালগে হেগসেথ বলেন, প্রয়োজনে আবারও অভিযান শুরু করার সক্ষমতা আমাদের রয়েছে। আমরা তার জন্য পুরোপুরি প্রস্তুত।

তিনি আরও বলেন, আমাদের অস্ত্র ও সামরিক সরঞ্জামাদির মজুদ এর জন্য পুরোপুরি উপযুক্ত, তা সেই অঞ্চলেই হোক কিংবা বিশ্বজুড়ে। ফলে আমরা বেশ সুবিধাজনক অবস্থানে আছি।

প্রতিরক্ষা নেতা, সামরিক কর্মকর্তা ও কূটনীতিকদের এই শীর্ষ ফোরামে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন, ইরানের সঙ্গে সংঘাতে জড়িত থাকলেও যুক্তরাষ্ট্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মুখ ফিরিয়ে নেয়নি।

পেন্টাগন প্রধান জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধৈর্যশীল অবস্থান নিয়েছেন এবং তিনি এমন একটি ‘চমৎকার চুক্তি’ করতে চান যা নিশ্চিত করবে যেন ইরান কোনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।

এর আগে শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, ইরান যুদ্ধ অবসানের একটি প্রস্তাবের বিষয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে তিনি হোয়াইট হাউজের নিরাপদ কক্ষে বৈঠকে বসবেন। ওই প্রস্তাব অনুযায়ী, এপ্রিলের শুরুর দিকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হবে, যা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের একটি পথ তৈরিতে উভয় পক্ষের আলোচকদের পর্যাপ্ত সময় দেবে।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
৩০ মে ২০২৬, ১৪:৩৩
সমঝোতা না হলে ইরানে আবারও হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সম্পর্কিত
ইরানমুখী জাহাজে মার্কিন হামলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ট্রাম্পের চাপে হামলা থামালো ইরান-ইসরায়েল
সর্বশেষ খবর
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প