কেশম দ্বীপে মার্কিন ‘আত্মরক্ষামূলক’ হামলা, ইরানের নিশানায় কুয়েত-বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুন ২০২৬, ০৮:৩৯আপডেট : ০৩ জুন ২০২৬, ০৯:০৩

হরমুজ প্রণালির কেশম দ্বীপে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালানোর দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। একই সঙ্গে ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করার কথাও জানিয়েছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের বাহিনী বেশ কয়েকটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ‘সফলভাবে ধ্বংস’ করেছে।

সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান যখন ‘আঞ্চলিক প্রতিবেশীদের লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ’ করে, তখন এই মার্কিন হামলাটি চালানো হয়। তবে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর সবকটিই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে সেন্টকম আরও জানায়, কুয়েতকে লক্ষ্য করে দুটি ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল, যা মাঝপথে ভেঙে পড়ে বা লক্ষ্যবস্তুর আগেই পতিত হয়। এছাড়া বাহরাইনের দিকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র মার্কিন ও বাহরাইনের বিমান প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে প্রতিহত করেছে।

এর আগে, বাহরাইন ও কুয়েতে বিমান হামলার সাইরেন বাজার খবর পাওয়া গিয়েছিল।

অন্য দিকে ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, কেশম শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এ বিষয়ে বর্তমানে তদন্ত চলছে।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৩ জুন ২০২৬, ০৮:৩৯
কেশম দ্বীপে মার্কিন ‘আত্মরক্ষামূলক’ হামলা, ইরানের নিশানায় কুয়েত-বাহরাইন
সম্পর্কিত
ইরানমুখী জাহাজে মার্কিন হামলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ট্রাম্পের চাপে হামলা থামালো ইরান-ইসরায়েল
সর্বশেষ খবর
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প