মার্কিন হামলার পর ইরানের পাল্টা জবাব, ‘সবই ব্যর্থ’ দাবি সেন্টকমের

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুন ২০২৬, ০৯:১৭আপডেট : ০৩ জুন ২০২৬, ০৯:২৭

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং মার্কিন বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। হরমুজ প্রণালির কাছে একটি ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার পর এই সংঘাতের সূত্রপাত হয় বলে জানিয়েছে তেহরান। তবে আইআরজিসি-র পক্ষ থেকে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটিতে সফল হামলার দাবি করা হলেও, তা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

আইআরজিসির দাবি, সংঘর্ষের সূচনা হয় যখন হরমুজ প্রণালির কাছে একটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় মার্কিন বাহিনী। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এর জবাবে একটি মার্কিন-ইসরায়েলি জাহাজে নৌ-মিসাইল হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

আইআরজিসির জানিয়েছে, কেশম দ্বীপের দক্ষিণে বিপ্লবী গার্ড বাহিনীর একটি যোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী।

পাল্টা প্রতিক্রিয়ায় আইআরজিসি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালায় বলে দাবি করেছে। তাদের দাবি, লক্ষ্যবস্তুর মধ্যে ছিল মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর এবং অঞ্চলের একটি দেশে অবস্থানরত হেলিকপ্টার।

তবে এসব দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর এবং আঞ্চলিক একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলার আইআরজিসির দাবি ‘মিথ্যা’বলে উল্লেখ করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন কোনোটিই নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সব হামলাই ব্যর্থ হয়েছে। অযৌক্তিক ইরানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য মার্কিন বাহিনী সতর্ক ও প্রস্তুত রয়েছে।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৩ জুন ২০২৬, ০৯:১৭
মার্কিন হামলার পর ইরানের পাল্টা জবাব, ‘সবই ব্যর্থ’ দাবি সেন্টকমের
সম্পর্কিত
ইরানমুখী জাহাজে মার্কিন হামলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ট্রাম্পের চাপে হামলা থামালো ইরান-ইসরায়েল
সর্বশেষ খবর
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প