কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা, ফ্লাইট চলাচল স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুন ২০২৬, ১৪:৪৫আপডেট : ০৩ জুন ২০২৬, ১৪:৪৫

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ভয়াবহ ড্রোন হামলার পর দেশটির সমস্ত বাণিজ্যিক ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে। এই হামলায় বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। 

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সৌদ আবদুল আজিজ আল-ওতাইবি এই হামলার তথ্য নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে আল-ওতাইবি জানান, ‘বেশ কয়েকটি শত্রুভাবাপন্ন ড্রোন’ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের প্যাসেঞ্জার বিল্ডিং বা যাত্রী টার্মিনাল লক্ষ্য করে আকস্মিক হামলা চালায়। ড্রোনগুলোর আঘাতে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন।

গত রাতে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একে অপরের ওপর ক্ষেপণাস্ত্র হামলার পর এই ড্রোন হামলার ঘটনা ঘটলো।

মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কুয়েত ও বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জবাবে পাল্টা আঘাত হিসেবে তারা ইরানের একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন হামলার পরপরই কুয়েত বিমানবন্দরে এই ড্রোন হামলা চালানো হয়।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৩ জুন ২০২৬, ১৪:৪৫
কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা, ফ্লাইট চলাচল স্থগিত
সম্পর্কিত
ইরানমুখী জাহাজে মার্কিন হামলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ট্রাম্পের চাপে হামলা থামালো ইরান-ইসরায়েল
সর্বশেষ খবর
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প