ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৬, ১৫:৪৬আপডেট : ০৪ জুন ২০২৬, ১৬:৫৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে ‘চরম বা চূড়ান্ত ধাক্কা’ খাওয়ার পর এখন পশ্চিমা শত্রু দেশগুলো ইরানি সমাজের মধ্যে বিভেদ ও ফাটল সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। জার্মান সম্প্রচারকারী সংস্থা ডয়েচে ভেলে এ খবর জানিয়েছে। 

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী এবং শিয়া সম্প্রদায়ের একটি প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক বিশেষ লিখিত বার্তায় এ কথা বলেন মোজতবা খামেনি।

লিখিত বার্তায় খামেনি বলেন, দুর্বৃত্ত শত্রু দেশগুলো দেশের জনগণের মধ্যে সন্দেহ, হতাশা, ভয়, অবিশ্বাস এবং বিভেদের বীজ বপন করার অপচেষ্টা চালাচ্ছে।

শত্রুদের এই অশুভ উদ্দেশ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই কুচক্রী উদ্দেশ্য মোকাবিলায় সবাইকে অবিচলতা, দূরদর্শিতা, ঐক্য ও সংহতি বজায় রাখার মাধ্যমে তাদের এই চক্রান্ত নস্যাৎ করে দিতে হবে।

/এএস/এমওএফ/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৪ জুন ২০২৬, ১৫:৪৬
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সম্পর্কিত
ইরানমুখী জাহাজে মার্কিন হামলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ট্রাম্পের চাপে হামলা থামালো ইরান-ইসরায়েল
সর্বশেষ খবর
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প