মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করতে পারলে ‘সম্মানিত বোধ করবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুন ২০২৬, ১১:০১আপডেট : ০৫ জুন ২০২৬, ১১:১৯

ওয়াশিংটন ও তেহরান কোনও চুক্তিতে পৌঁছালেই কেবল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সঙ্গে বৈঠকে বসতে রাজি আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে নানা মতপার্থক্য থাকা সত্ত্বেও তিনি এই বৈঠকের জন্য প্রস্তুত উল্লেখ করে ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, খামেনির সঙ্গে বৈঠক করতে পারলে আমি সম্মানিত বোধ করব। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প প্রশাসন ক্রমাগত মোজতবার ওপর মৌখিক আক্রমণ চালিয়ে গেলেও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, বৈঠকটি হলে তিনি ‘শ্রদ্ধাশীল’ থাকবেন। তবে ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে, তিনি ইরানের সর্বোচ্চ নেতার ‘প্রিয় ব্যক্তি নন’। ধারণা করা হচ্ছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন হামলায় মোজতবার পরিবার নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ট্রাম্প বলেন, আমি শুনেছি  উনি একজন পেশাদার ব্যক্তি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আবারও দাবি করেন যে, ইরানের সামরিক বাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি বলেন, সেখানে কোনও নৌবাহিনী নেই, কোনও বিমান বাহিনীও নেই। আমরা তাদের নিশ্চিহ্ন করে দিয়েছি। তেহরানের বিমান বিধ্বংসী ব্যবস্থা, বিমান বাহিনীসহ ‘প্রতিরক্ষার যা কিছু ধ্বংস করা সম্ভব, তার প্রায় সবই’ যুক্তরাষ্ট্র গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৫ জুন ২০২৬, ১১:০১
মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করতে পারলে ‘সম্মানিত বোধ করবো’: ট্রাম্প
সম্পর্কিত
ইরানমুখী জাহাজে মার্কিন হামলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ট্রাম্পের চাপে হামলা থামালো ইরান-ইসরায়েল
সর্বশেষ খবর
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প