লালপুরে শিশুকে ধর্ষণচেষ্টা, মুদি দোকানি গ্রেফতার

নাটোর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০০

নাটোরের লালপুর উপজেলার দুয়ারীয়া ইউনিয়নের হাঁপানিয়া এলাকায় দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় আসামি চা ও মুদি দোকানিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে আটা কিনতে গেলে সহযোগী আরও দুই জনসহ ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালানো হয় বলে জানিয়েছেন লালপুর থানার ওসি সেলিম রেজা ও মামলার আইও মেসবাউল হক।

ওসি সেলিম রেজা ও মামলার আইও মেসবাউল হক জানান, সোমবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে আসামিকে আদালতে চালান দেওয়া হয়েছে।

ভুক্তভোগীদের বরাত দিয়ে এক প্রতিবেশী নারী জানান, আসামি জামাত আলী অনেক আগে থেকেই এলাকার বিভিন্ন বয়সী মেয়েদের উত্ত্যক্ত করতো। জামাত আলী তার চা দোকানের পাশে আর এক দোকান ভাড়া নিয়ে মুদি ব্যাবসা করে। সোমবার আটা কেনার জন্য ওই শিশু প্রতিবেশী আরও দুই শিশুকে নিয়ে দোকানে যায়। এসময় জামাত আলী তিন শিশুকেই বিস্কুট খেতে দিয়ে মুদি দোকানের ভেতর বসতে বলে। এরপর দোকানের শাটার নামিয়ে এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় কৌশলে অপর এক শিশু দোকান থেকে বের হয়ে চিৎকার দিলে, আশপাশের লোকজন ছুটে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার ও জামাত আলীকে আটক করে। এসময় তারা জামাত আলীকে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ জামাতকে আটক করে থানায় নিয়ে যায়।

/টিটি/
সম্পর্কিত
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
রিলিফের সরকারি চাল ব্যবসায়ীর গুদামে, বললেন ‘লোভে পড়ে করেছি’
রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ
সর্বশেষ খবর
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’