চাপরাশিরবাজারে পিবিআই, সাংবাদিক মুজাক্কির হত্যার তদন্ত শুরু

নোয়াখালী প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৫

দায়িত্ব পেয়ে সাংবাদিক বুরহান উদ্দিন মুজ্জাকির হত্যা মামলাটির তদন্তে কাজে নেমে পড়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (২৪ ফেব্রুয়ারি) পিবিআই-র একটি দল নোয়াখালীর কোম্পানীগঞ্জে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকা পরিদর্শনে পিবিআই’র দলটির নেতৃত্ব দেন সংস্থাটির নোয়াখালী পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) মামলাটি দায়েরের পর এটি থানা থেকে পিবিআইতে ন্যস্ত করা হয়।

পিবিআই এর তদন্ত দলটি চাপরাশিরহাট পূর্ব বাজারের ঘটনাস্থল পরিদর্শনের পর নিহতের বাড়িতে যান। তারা নিহতের পরিবারের সদস্য, স্থানীয় লোকজন এবং সংঘর্ষের সময় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিক মুজাক্কির হত্যা মামলা তদন্তে মাঠে নেমে প্রথমদিন ঘটনাস্থল নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপরাশির বাজারে আসে পিবিআই’র তদন্তদল।

এ বিষয়ে পিবিআই’র পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান, মামলার তদন্ত কর্মকর্তাসহ ঘটনাস্থল গিয়ে সেখানকার তথ্য ও ফুটেজ সংগ্রহ করেছি। আমরা এ মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের চেষ্টা করছি এবং দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও কয়েক রাউন্ড টিয়ারসেল ও শর্টগানের গুলি ছুঁড়ে। ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কিরসহ ৬/৭ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টা ৪৪ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মুজাক্কির।

এ ঘটনায় গত মঙ্গলবার সকালে নিহতের বাবা নোয়াব আলী মাস্টার বাদী হয়ে অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিন রাতে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন:

সাংবাদিক মুজাক্কির হত্যা মামলা পিবিআইতে

১৪৪ ধারায় থমথমে বসুরহাট, নিষেধাজ্ঞা শেষে মির্জার শোকসভা

বসুরহাটে ১৪৪ ধারা: থমথমে পরিস্থিতি, খোলেনি দোকানপাট

বসুরহাট পৌর এলাকায় সোমবার ১৪৪ ধারা জারি

সাংবাদিক মুজাক্কির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কোম্পানীগঞ্জে পৌঁছেছে সাংবাদিক মুজাক্কিরের লাশ

কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কোম্পানিগঞ্জে গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মারা গেছেন

কোম্পানীগঞ্জে গুলিবিদ্ধ সাংবাদিক ঢামেকের আইসিইউতে

কোম্পানীগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩৫ (ভিডিও)

কাদের মির্জার হরতাল সমর্থনে মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

সংঘর্ষের দায় হামলাকারীদের নিতে হবে: কাদের মির্জা (ভিডিও)

কোম্পানীগঞ্জে সংঘর্ষের ঘটনায় মামলা করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী