‘এটা বাংলাদেশের মানুষের সম্মিলিত ম্যাজিক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৮

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবিলায় সফলতার পেছনে কোন ম্যাজিক লুকিয়ে আছে জানতে চান এক সাংবাদিক। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা কোনও ম্যাজিকের কিছু না। যখন যেভাবে বলেছি, সবাই মেনে চলেছে। সবাই সম্মিলিতভাবে কাজ করায় এটা হয়েছে। এটা বাংলাদেশের মানুষের সম্মিলিত ম্যাজিক।’

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা সারাবিশ্বকে স্থবির করে দিয়েছিল। জনগণের প্রতি আমি কৃতজ্ঞ যে, আমরা যখন যেভাবে বলেছি, সবাই মেনে চলেছে। আমরা সময়োচিত যেসব পদক্ষেপ নিয়েছি, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে। মানুষের যেন কষ্ট না হয় সেটা দেখেছি। আর্থিক প্রণোদনা দিয়েছি। সব শ্রেণির মানুষ সহায়তা পেয়েছে। তখনও গবেষণা চলছে, আগাম অর্থ দিয়ে করোনার টিকা কেনার ব্যবস্থা নিয়েছি।‘

তিনি বলেন, ‘সরকারের সব সদস্য, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, আমার দলের নেতাকর্মী, ছাত্রলীগ-যুবলীগ-কুষকলীগসহ সহযোগী সংগঠনের সদস্য প্রত্যেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। যাকে যখন যে কাজ করতে বলেছি করেছে। সহযোগিতা-ত্রাণ পৌঁছে দিয়েছে। আমার কোনও ম্যাজিক নয়, এটা বাংলাদেশের মানুষের ম্যাজিক। আমার বাবা মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিজের জীবন দিয়ে গেছেন। কাজেই এটা আমার দায়িত্ব। আন্তরিকতা, দায়িত্ববোধটাই আসল।’

/জেএ/এফএস/
সম্পর্কিত
কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি গ্রেফতার
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
সর্বশেষ খবর
ভারতের ‘চকলেট শহর’ কোনটি
ভারতের ‘চকলেট শহর’ কোনটি
ঘরেই বানান রেস্তোরাঁর স্বাদের কলকাতা স্টাইল চিংড়ি মালাই কারি
ঘরেই বানান রেস্তোরাঁর স্বাদের কলকাতা স্টাইল চিংড়ি মালাই কারি
থানায় অভিযোগের পরই টার্গেট, নিরাপত্তা চাইতে গিয়ে নতুন আতঙ্কে ভুক্তভোগীরা 
থানায় অভিযোগের পরই টার্গেট, নিরাপত্তা চাইতে গিয়ে নতুন আতঙ্কে ভুক্তভোগীরা 
টিকি-টাকার যুগ পেরিয়ে নতুন স্পেন, কী বদল এনেছেন দে লা ফুয়েন্তে?
টিকি-টাকার যুগ পেরিয়ে নতুন স্পেন, কী বদল এনেছেন দে লা ফুয়েন্তে?
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি