‘অপ্রিয় সত্য’ বলতে আবার আবদুল কাদের মির্জার ফেসবুক লাইভ

নোয়াখালী প্রতিনিধি
০২ এপ্রিল ২০২১, ০৮:৪৮আপডেট : ০২ এপ্রিল ২০২১, ০৮:৪৮

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘একটা অপ্রিয় সত্য কথা বলতে চাই। বাংলাদেশের রাজনীতিতে আজ যে দুর্বৃত্তায়ন চলছে, অপরাজনীতিকদের নিয়ন্ত্রণে যাচ্ছে, এজন্য আজ রাস্তায় মানুষ বলাবলি করছে, ওবায়দুল কাদের সাহেব নাকি মেরুদণ্ডহীন প্রাণী।’

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এসব কথা বলেন আবদুল কাদের মির্জা। তিনি অভিযোগ করেন, তাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে।

বসুরহাটের মেয়র বলেন, ‘নোয়াখালীর মানুষ আজ বলাবলি করছে, নোয়াখালীর রাজনীতির এই দুরবস্থা এবং একরাম চৌধুরীর অপকর্মের জন্য মেরুদণ্ডহীন সভাপতি খায়রুল আনম সেলিম দায়ী। তারপরে কোম্পানীগঞ্জের রাজনীতির আজকের এই অবস্থার জন্য আরেক মেরুদণ্ডহীন শাহাব উদ্দিন দায়ী। এটা অপ্রিয় হলেও সত্য কথা। এটা মানুষের কথা, মানুষের মনের কথা। আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য হয়ে রাজনীতি করবো। আমি নামাজের বিছানায় বসে শপথ করেছি, অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলবো।’

তিনি আরও বলেন, ‘আমি আমার প্রতিশ্রুতি থেকে আজও এক চুল পরিমাণ সরে যাইনি। হেফাজতের উত্থান কীভাবে হয়েছে, আপনারা জানেন। আওয়ামী লীগের অপরাজনীতির কারণে তাদের উত্থান। আমি স্পষ্ট বলবো, আমি আগেও বলেছি, তারা আজ এমন পর্যায়ে গিয়েছে, তারা মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করে না। দলের এখন সুসময়। বসন্তের কোকিলদের আনাগোনায় ত্যাগীরা হারিয়ে যাচ্ছে।’

আবদুল কাদের মির্জা আরও বলেন, ‘আমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে। কিন্তু আমার প্রশ্ন ওবায়দুল কাদের সাহেব আপনি কার স্বার্থে, কিসের স্বার্থে, কেন আজ সন্ত্রাসী অস্ত্রবাজদের পক্ষে অবস্থান নিয়েছেন। আমার নেতাকর্মীরা গুলি খেয়ে ঢাকাতে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আপনিতো যাননি। আপনার একটা প্রতিনিধি নেতাও যায়নি। এটার জবাব একদিন জনগণকে দিতে হবে, আল্লার আদালতে দিতে হবে।’

আরও পড়ুন-

আ.লীগ থেকে পদত্যাগের ঘোষণা কাদের মির্জার

পুলিশ আমাকে লাঞ্ছিত করে সম্মানে আঘাত করেছে: কাদের মির্জা

এবার ফেসবুক লাইভে কাদের মির্জার আত্মহত্যার হুমকি

কাদের মির্জাকে আইনের আওতায় আনার দাবি উপজেলা আ.লীগের

ওবায়দুল কাদেরের স্ত্রীর বিরুদ্ধে হত্যার পরিকল্পনার অভিযোগ কাদের মির্জার

কোম্পানীগঞ্জে অস্থিতিশীলতার জন্য দায়ী ওবায়দুল কাদেরের সহধর্মিণী: কাদের মির্জা

কাদের মির্জাসহ ১৬৪ জনের বিরুদ্ধে আদালতে হত্যামামলা

কাদের মির্জার বিরুদ্ধে আরও এক মামলা

কাদের মির্জাকে গ্রেফতারের দাবি কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের

কাদের মির্জার অভিযোগ ভিত্তিহীন: এমপি একরামুল করিম

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী