আজ টিকায় কারও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২১, ২০:৩২আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২০:৩২

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ৭৮ হাজার ৬৮৬ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৯ লাখ ৬৭ হাজার ৯৭৫ জন। অর্থাৎ দুই ডোজ মিলিয়ে ৭৭ লাখ ৪৬ হাজার ৬৬১ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আর আজ দুই ডোজ মিলিয়ে ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৭৭২ জন নিয়েছেন, তাদের কারও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল পর্যন্ত ৯৯০ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায় , আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১৬ হাজার ৭৮৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯৮৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৭১ লাখ ৮৪ হাজার ৪০৬ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

/এসও/এমআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ধর্ষণে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, মামলার পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
ধর্ষণে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, মামলার পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
কাজীপাড়ায় ফ্ল্যাটে শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, হয়নি রহস্যভেদ 
কাজীপাড়ায় ফ্ল্যাটে শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, হয়নি রহস্যভেদ 
লেবাননে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চাইলেন ম্যাক্রোঁ
লেবাননে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চাইলেন ম্যাক্রোঁ
অনলাইনে বিক্রির জন্য বাড়িতে রাখা ছিল ১৬টি পাখি, গ্রেফতার ২ 
অনলাইনে বিক্রির জন্য বাড়িতে রাখা ছিল ১৬টি পাখি, গ্রেফতার ২ 
সর্বাধিক পঠিত
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
টিভিতে আজকের খেলা (১৭ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ জুন, ২০২৬)