হেফাজতের ৩১৩ জন অর্থদাতা চিহ্নিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২১, ১৫:৫০আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৫:৫০

হেফাজত ইসলামকে অর্থ যোগান দিয়ে বিভিন্ন সময় সহযোগিতা করেছে এমন ৩১৩ জন ব্যক্তিকে চিহ্নিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসব টাকা মামুনুল হকের দুই ব্যাংক হিসেবে জমা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ  আক্তার সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৩১৩ জন ব্যক্তিকে শনাক্ত করেছি যারা হেফাজতকে বিভিন্ন সময় অর্থ দিয়েছে। মামুনল হকের দুই ব্যাংক হিসেবে ছয় কোটি ৪৭ লাখ লেনদেনের হিসাব পাওয়া গেছে।’

আহমদ শফীকে সরিয়ে দিতে বাবু নগরীর বাসায় গোপন বৈঠক

হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির মাওলানা আল্লামা আহমদ শফীকে পদ থেকে সরিয়ে দিতে জুনায়েদ বাবুনগরীর বাসায় বৈঠক হয়েছিল বলেও মামুনুল হক পুলিশকে জানিয়েছে।

এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতে একটি বৈঠক হয়েছিল। ওই বৈঠকে বাবুনগরী আহমদ শফীকে সরিয়ে দিয়ে আমির হিসেবে নিজেকে আবির্ভাব করার পরিকল্পনা করে। পরবর্তীতে হাটহাজারি মাদ্রাসায় বিশৃঙ্খলা সৃষ্টি করে শফী অনুসারীদের মাদ্রাসা থেকে বিতাড়িত করে।’

মামুনুল হককে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় রিমান্ডে আনা হতে পারে বলেও তিনি জানান।

গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতের তাণ্ডব ও চলতি বছরের ২৬ মার্চ বায়তুল মোকাররমের ঘটনার পৃথক দুই মামলায় বর্তমানে তিনি সাত দিনের রিমান্ডে আছেন।  

আরও পড়ুন-

‘পুলিশ কর্মকর্তার অনুরোধে বায়তুল মোকাররমে গিয়েছিলাম’

ফের ৭ দিনের রিমান্ডে মামুনুল

পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে মামুনুল হকের যোগাযোগ: পুলিশ

হেফাজতের তাণ্ডবে বিএনপি ও পাকিস্তানি গোয়েন্দারা অর্থ দিয়েছে: তথ্যমন্ত্রী

‘বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তান বানানোর পরিকল্পনা ছিল হেফাজতের’

/এআরআর/এফএস/
সম্পর্কিত
মামুনুল হকের ‘৫০১ উদযাপন’ কি সমাজে নেতিবাচক বার্তা দেয়?
হঠাৎ মামুনুল হক কেন জাতীয় সংসদে আলোচনায়
‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’
সর্বশেষ খবর
র‍্যাঙ্কিং ও গবেষণা: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কোথায়? 
র‍্যাঙ্কিং ও গবেষণা: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কোথায়? 
কর্ণফুলী নদীতে ডুবলো লাইটার জাহাজ, ১২ জনকে উদ্ধার
কর্ণফুলী নদীতে ডুবলো লাইটার জাহাজ, ১২ জনকে উদ্ধার
চার দিন আগে সন্তান হারানো গাকপোর চোখ ভেজানো গোলেও ডাচদের বিদায়   
চার দিন আগে সন্তান হারানো গাকপোর চোখ ভেজানো গোলেও ডাচদের বিদায়  
জার্মানিকে হারানোর পর প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা
জার্মানিকে হারানোর পর প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি