দেবী ও ভাবোন্মাদ কিশোর

রাজু আহমেদ মামুন
০৩ মে ২০২১, ০৯:০০আপডেট : ০৩ মে ২০২১, ০৯:০০

দেবী ও ভাবোন্মাদ কিশোর

ধর্ষক হাতের মতো ভাবোন্মাদ কিশোরের হাত
ছুটে চলে দেবীর স্তনের দিকে

ঘূর্ণি বায়ে সরে সরে হাসে দেবী
তবু হাত বাড়িয়ে ধরতে চায় বারবার

আঁচলের মতো নদী রেখে রেখে যেন সরে যায় দেবী
সেই পথে দৌড়ায় কিশোর—অবিরাম

দেবী লুকোচুরি খেলে, মিলিয়ে মিলিয়ে যায়;
কিশোর হয়রান

আবার সঙ্গীত হয়ে বেজে ওঠে বাতাসে, বৃক্ষের পাতায়
ছুঁয়ে দিতে দৌড়ায় কিশোর!

ত্রাস হয়ে দেবী বেজে ওঠে মেঘে মেঘে, দমকা হাওয়ায়, বিদ্যুচ্চমকে
উন্মাদ আগলে ধরে আকাশ বাতাস

তারপর একদিন জলভরা মেঘের মতন
নেমে আসে দেবী

ততদিনে ভাবোন্মাদ কিশোর—মস্ত যুবক
নম্র হাতে স্তন ছুঁয়ে ডেকে ওঠে—'মা'!

অমর

এক গ্লাস জীবনের খোঁজে
এক মরুদ্যানে হাজির হয়েছিলাম।

লোকে বলে সঞ্জীবনী দেবী আছেন সেখানে।

দুরুদুরু মন। ভাবি—অমর, তবে কি পেয়েছি তোমার খোঁজ!

হায় দেবী প্লাস্টিক! কী নিদারুণ চমৎকার!
লিপস্টিক ঠোঁট জুড়ে সেলসম্যানের বিনয়...

ফুটে আছে প্লাস্টিকের ফুল, বৃক্ষ ও যৌবন; ফুটে আছে নিবেদন!

হায় অমর! তুমি কী এত নিষ্প্রাণ সুন্দর!
নাকি কালের হুজুগ!

/জেডএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচন সুষ্ঠু করতে নতুন ভোটার তালিকা করতে হবে: ডিএসসিসি প্রশাসক
নির্বাচন সুষ্ঠু করতে নতুন ভোটার তালিকা করতে হবে: ডিএসসিসি প্রশাসক
মেলবোর্নে রুনা লায়লার ‘লিগ্যাসি ট্যুর’, সঙ্গে থাকছে বেঙ্গল সিম্ফনি
মেলবোর্নে রুনা লায়লার ‘লিগ্যাসি ট্যুর’, সঙ্গে থাকছে বেঙ্গল সিম্ফনি
আবারও হরমুজ বন্ধ করলো ইরান
আবারও হরমুজ বন্ধ করলো ইরান
রেস্তোরাঁয় হামলা-লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া যায় না: মালিক সমিতি
রেস্তোরাঁয় হামলা-লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া যায় না: মালিক সমিতি
সর্বাধিক পঠিত
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন