পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রপাতে ২৬ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০২১, ০৮:৫১আপডেট : ০৮ জুন ২০২১, ০৮:৫১

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সোমবার ভারী বর্ষণ ও বজ্রপাতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হুগলি জেলায় ১১, মুর্শিদাবাদে ৯, বাঁকুড়ায় দুই এবং দুই মেদিনীপুরে চার জনের মৃত্যুর খবর মিলেছে। হতাহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হুগলির খানাকুলে বাজ পড়ে একই পরিবারের দুই জনসহ অন্তত চার জনের মৃত্যু হয়েছে। পোলবার দাদপুরে প্রাণ গেছে তিন জনের। তারকেশ্বরেও দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া, হরিপাল ও সিঙ্গুরে এক জন করে দুই জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হুগলি জেলাতেই বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ১১ জন।

মর্মান্তিক চিত্র মুর্শিদাবাদেও। শুধুমাত্র জঙ্গিপুর মহকুমাতেই বজ্রপাতে মারা গেছে সাত জন। বহরমপুরে মৃত্যু হয়েছে আরও দুই জনের। সোমবার দুপুরে যখন ঝড়বৃষ্টি শুরু হয় সেই সময় অনেকেই জমিতে চাষের কাজে ব্যস্ত ছিলেন। সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতেও দুইটি পৃথক স্থানে বাজ পড়ে মৃত্যু হয়েছে এক নারীসহ দুই জনের। অন্যদিকে, মেদিনীপুরে দুই জনের মৃত্যু হয়েছে। বাঁকুড়ায় মারা গেছে দুই জন। হতাহতরা প্রায় প্রত্যেকেই সে সময় মাঠে চাষের কাজে ব্যস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বজ্রপাতে হতাহতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দেওয়া পোস্টে জিনি জানিয়েছেন, মৃতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে সাহায্য দেওয়া হবে। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
সোহরাওয়ার্দী অ্যাভিনিউ নিয়ে নতুন বিতর্কে শুভেন্দু
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক হিসাব জব্দ
সর্বশেষ খবর
ড্রেনের ঢাকনা খোলা, পড়ে তলিয়ে গেলেন নারী
ড্রেনের ঢাকনা খোলা, পড়ে তলিয়ে গেলেন নারী
সৌদি আরবকে বিধ্বস্ত করে সমালোচনার জবাব দিয়েছে স্পেন
সৌদি আরবকে বিধ্বস্ত করে সমালোচনার জবাব দিয়েছে স্পেন
মসজিদে নামাজরত অবস্থায় যুবককে কুপিয়ে হত্যা
মসজিদে নামাজরত অবস্থায় যুবককে কুপিয়ে হত্যা
ইসলামী ব্যাংকে আস্থা সংকট কাটাতে যা করতে হবে
ইসলামী ব্যাংকে আস্থা সংকট কাটাতে যা করতে হবে
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী