নেইমারের নৈপুণ্যে ব্রাজিলের দুর্দান্ত শুরু

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২১, ০৫:০২আপডেট : ১৪ জুন ২০২১, ১০:৪৩
image

অনেক বাধা-বিপত্তি পেরিয়ে লাতিন অঞ্চলের সেরা ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকা মাঠে গড়িয়েছে। উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের ব্রাসিলিয়ার মানে গারিঞ্জা মাঠে স্বাগতিকদের শুরুটাও হয়েছে দুর্দান্ত জয় দিয়ে। একচেটিয়া প্রাধান্য বিস্তার করে নেইমারের নৈপুণ্যে ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছে ভেনিজুয়েলাকে। তিন গোলের একটি নেইমার করেছেন। অন্য দুটির পেছনে অবদান এই পিএসজি তারকার।

বি গ্রুপের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল ৪-৩-৩ ছকে মাঠে নেমেছিল। বিপরীতে ভেনিজুয়েলা ৫-৪-১ ছকে নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত থেকেছে। যদিও গোল হজম থেকে নিজেদের দূরে রাখতে পারেনি।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ব্রাজিল। একের পর এক আক্রমণ করে তটস্থ রেখেছে প্রতিপক্ষের ডিফেন্ডারদের। কিন্তু প্রথমার্ধে তাদের এক গোল নিয়ে থাকতে হয়েছে। তবে প্রথমার্ধে যেভাবে আক্রমণ হয়েছে তাতে করে গোল সংখ্যা আরও বাড়লে অবাক হওয়ার কিছু ছিল না।

ম্যাচের ৯ মিনিটে গোলকিপারকে একা পেয়ে নেইমার লক্ষ্যে শট নিতে পারেনি। একটু পর মিলিতাওর হেড লক্ষ্যভ্রষ্ট হয়। যদিও সেলেসাওদের প্রথম গোল পেতে বেশি সময় অপেক্ষায় থাকতে হয়নি।

২৩ মিনিটে প্রথম গোল হয়। নেইমারের বা প্রান্তের কর্নার থেকে মারকুইনহোস ৬ গজের মধ্যে থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। ২৫ মিনিটে বল জালে জড়ালেও অফসাইডের কারণে ব্রাজিল গোল পায়নি। ৩০ মিনিটে নেইমারের আরও একটি প্রচেষ্টা পোস্টের বাইরে দিয়ে যায়।

বিরতির পর ব্রাজিল আরও দুর্বার। ৫৩ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের ক্রসে নেইমার পোস্টের সামনে ফাঁকায় পা ছোঁয়াতে পারেননি। ৬২ মিনিটে দানিলোকে ফেলে দেয় ভেনিজুয়েলার এক ডিফেন্ডার। পেনাল্টি থেকে দেখে শুনে নেইমার গোলকিপারের বিপরীত দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন।

নেইমারের ঝলক তখনও শেষ হয়নি। ৮৯ মিনিটে ব্রাজিল তৃতীয় ও শেষ গোল পায়। সেখানেও অবদান নেইমারের। বা প্রান্ত থেকে গোলকিপারকে কাটিয়ে নেইমারের নেওয়া ক্রসে গাব্রিয়েল বারবোসা ৩-০ করেন।

কোচ তিতের মুখে তখন চওড়া হাসি। দল যে হেসে-খেলে কোপা আমেরিকা অভিযান শুরু করেছে ।

/টিএ/আইএ/আপ-জেজে/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এমপি হওয়ার পর আপনার সফটওয়্যার মাথাটা কি ধ্বংস হয়ে গেলো, এখনও নির্যাতিত হচ্ছি
এমপি হওয়ার পর আপনার সফটওয়্যার মাথাটা কি ধ্বংস হয়ে গেলো, এখনও নির্যাতিত হচ্ছি
সরকারি বরাদ্দের ১০ মসজিদের ৮টি জামায়াত এমপির নিজ এলাকায়
সরকারি বরাদ্দের ১০ মসজিদের ৮টি জামায়াত এমপির নিজ এলাকায়
এবার হত্যাচেষ্টা মামলায় খায়রুল হককে গ্রেফতার দেখানোর আবেদন
এবার হত্যাচেষ্টা মামলায় খায়রুল হককে গ্রেফতার দেখানোর আবেদন
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ