এরদোয়ান-বাইডেন রুদ্ধদ্বার বৈঠক

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০২১, ২৩:৪৩আপডেট : ১৪ জুন ২০২১, ২৩:৪৭

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ন্যাটো সম্মেলনের সাইডলাইনে এ বৈঠকে মিলিত হন দুই নেতা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

তুর্কি প্রেসিডেন্টের দফতর থেকে দুই নেতার কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। এসব ছবিতে তাদের হাস্যেজ্জ্বল দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বৈঠকের বিস্তারিত জানা যায়নি।

জো বাইডেন মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটিই দুই নেতার প্রথম বৈঠক। সোমবারের এই বৈঠকের আগে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানান, এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের বিষয়টি বাইডেনের অগ্রাধিকার তালিকায় রয়েছে। উভয় নেতার জন্যই এটি সরাসরি কূটনীতির একটি সুযোগ এনে দেবে। এরদোয়ান-বাইডেন রুদ্ধদ্বার বৈঠক

জেন সাকি বলেন, স্পষ্টতই একটি ন্যাটো সহযোগীর সঙ্গে গঠনমূলকভাবে কাজ চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্র জরুরি বলে মনে করে। একইসঙ্গে এমন ক্ষেত্রও রয়েছে যেখানে দুই দেশের মধ্যে জোরালো মতানৈক্য রয়েছে।

দুই নেতার রুদ্ধদ্বার বৈঠকের আগের একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। এতে দেখা গেছে, চেয়ারে বসে থাকা মাস্কবিহীন এরদোয়ানের দিকে হেঁটে এগিয়ে যান মাস্ক পরিহিত বাইডেন। তিনি টেবিলের কাছাকাছি পৌঁছালে মুষ্টিবদ্ধ হাত মেলাতে মেলাতেই উঠে দাঁড়ান তুর্কি প্রেসিডেন্ট। এ সময় দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে সেখানে কিছু সময় কাটান তারা।

উল্লেখ্য, ক্ষমতায় আসার আগেই ২০১৯ সালে এক সাক্ষাৎকারে এরদোয়ানকে একনায়ক হিসেবে আখ্যায়িত করেছিলেন বাইডেন। তুরস্কে এরদোয়ানবিরোধীদের সমর্থন দেওয়ার কথাও বলেছিলেন তিনি। অন্যদিকে হোয়াইট হাউসে অভিষেকের পর বিশ্বনেতারা বাইডেনকে অভিনন্দন জানালেও শুভেচ্ছা বার্তা পাঠাতে সময় নেন এরদোয়ান। এমন পরিস্থিতিতেই ১৪ জুন সোমবার ব্রাসেলসে পরস্পরের মুখোমুখি হন দুই নেতা।

/এমপি/
সম্পর্কিত
খামেনির শেষ বিদায় ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি
খামেনির দাফনের পরই ফের আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র
খামেনির শেষ বিদায়ে ইরানে হামলার উসকানি ট্রাম্প-ঘনিষ্ঠ লুমারের
সর্বশেষ খবর
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ
জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, আহত ৩৪৬: এইচআরএসএস
জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, আহত ৩৪৬: এইচআরএসএস
ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, মাদ্রাসার সুপার গ্রেফতার
ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, মাদ্রাসার সুপার গ্রেফতার
নরসিংদীতে এইচএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন, দুই শিক্ষক প্রত্যাহার
নরসিংদীতে এইচএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন, দুই শিক্ষক প্রত্যাহার
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ