শিগগিরই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ১৩:৫৮আপডেট : ১৫ জুন ২০২১, ২০:৪৮

শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে না, এমনটাই ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১৫ জুন) কেরানীগঞ্জ জাজিরা মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘গত বছরের শেষে এবং এ বছরের শুরুতে সংক্রমণের হার কমিয়ে আনতে পেরেছিলাম। করোনা সংক্রমণ এখন ঊর্ধ্বগামী। যেখানে আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞরা বলছেন, ৫ শতাংশের নিচে গেলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু এখন তো অনেক বেশি। সংক্রমণের যে ঊর্ধ্বগতি আপনারাই বলেন এই পরিস্থিতি কীভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায়।’ তিনি জানান, সংক্রমণের হার ১৩ শতাংশের বেশি।

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট সময় জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘কী করে বলবো বলেন। আমাদের কারও পক্ষে বলা সম্ভব না। আমরা আশা করেছিলাম মার্চ মাসে খুলে দেবো। প্রতিদিন সিনারিও চেঞ্জ হচ্ছে। লকডাউন মানলে সংক্রমণ কমবে। আমরা তো মানছি না, আর মানছি না বলেই বারবার খারাপের দিকে যাচ্ছে। ’     

শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের বলবো পড়াশোনা থেকে দূরে সরে যাবে না। পরীক্ষা যদি না হয় তাহলে পরের ক্লাসে তো উঠতে হবে। তাই পড়া ছেড়ে দিলে হবে না।’

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ভয়ংকর ভিডিও গেমস রয়েছে, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং রয়েছে; বাবা-মায়েরা দেখবেন, এগুলোর সঙ্গে কিশোররা যেন না জড়ায়। বাবা-মা সব সময় দেখেন। এই সময় যেন একটু বেশি গুরুত্ব দেন।’

শিক্ষার্থীদের টিকা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘মেডিক্যাল শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। এবার তো উপহারের ৬ লাখ টিকা এসেছে। এরমধ্যে আরও আসছে। জুন থেকে আবাসিক শিক্ষার্থীদের টিকা পাওয়ার কথা।’

সব শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আগে আবাসিক শিক্ষার্থীদের দিয়ে তারপর সবাইকে দেবো।’

 

 

/এসএমএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু কবে, জানালেন মন্ত্রী
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি: শিক্ষামন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদে শিগগিরই গণবিজ্ঞপ্তি  
সর্বশেষ খবর
যে বিখ্যাত রেস্তোরাঁয় চীনা কর্মকর্তাদের প্রবেশ নিষেধ
যে বিখ্যাত রেস্তোরাঁয় চীনা কর্মকর্তাদের প্রবেশ নিষেধ
শর্ত মানলে চুক্তির সুবিধা পাবে ইরান: ভ্যান্স
শর্ত মানলে চুক্তির সুবিধা পাবে ইরান: ভ্যান্স
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি