দেশে অনুমোদন পেলো জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ১৮:৩৭আপডেট : ১৫ জুন ২০২১, ১৮:৫৫

বেলজিয়ামের জনসন অ্যান্ড জনসনের (জেনসেন ক্লেগ ইন্টারন্যাশনাল) উৎপাদিত ভ্যাকসিন জেনসেন জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। মঙ্গলবার (১৫ জুন) এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

সম্প্রতি ওই ভ্যাকসিন ব্যবহারে ইমার্জেন্সি ইউজ অথোরাইজেশনের আবেদন করে স্বাস্থ্য অধিদফতর। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদফতর ভ্যাকসিনটির ডোসিয়ার (ক্লিনিক্যাল ট্রায়াল পার্ট, সিএমসি পার্ট এবং রেগুলেটরি স্ট্যাটাস) মূল্যায়নপূর্বক কোভিড-১৯ চিকিৎসার জন্য পাবলিক হেলথ ইমার্জেন্সির ক্ষেত্রে ওষুধ, ইনভেস্টিগেশনাল ড্রাগ, ভ্যাকসিন এবং মেডিক্যাল ডিভাইস মূল্যায়নের নিমিত্তে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে ইমার্জেন্সি ইউজ অথোরাইজেশন প্রদান করেছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, বাংলাদেশে ভ্যাকসিনটির লোকাল এজেন্ট এমএনসি অ্যান্ড এএইচ, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ভ্যাকসিনটি গত ১২ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের এফডিএ এবং ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির ইমার্জেন্সি ইউজ অথোরাইজেশন দেওয়া হয়েছে।

ভ্যাকসিনটি ১৮ বছরের বেশি বয়সের ব্যক্তির জন্য ব্যবহারযোগ্য। এটি বাংলাদেশ সরকারের ডিপ্লয়মেন্ট প্ল্যান অনুযায়ী নির্ধারিত বয়সের ব্যক্তিদের মধ্যে প্রদান করা হবে। ভ্যাকসিনটি সিঙ্গেল ডোজের এবং এর সংরক্ষণ তাপমাত্রা ২-৮ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে দেশে অনুমোদিত ভ্যাকসিনের সংখ্যা দাঁড়ালো ছয়টি।

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
নিজে গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
নিজে গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
কমরেড রতন সেন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কমরেড রতন সেন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
চালকের দিন পার হচ্ছে সিএনজি স্টেশনেই, আয়রোজগারে ধস
চালকের দিন পার হচ্ছে সিএনজি স্টেশনেই, আয়রোজগারে ধস
বগুড়ায় আ.লীগের দুই নেতা গ্রেফতার
বগুড়ায় আ.লীগের দুই নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন