কুম্ভ মেলায় অংশ নেওয়া লাখো মানুষের করোনা রিপোর্ট ভুয়া

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০২১, ০০:০৮আপডেট : ১৬ জুন ২০২১, ১০:২৯

ভারতে যখন করোনার সংক্রমণ হু হু করে ঊর্ধ্বমুখী তখনও বাদ যায়নি কুম্ভ মেলার আয়োজন। ভারতে দ্বিতীয় ঢেউয়ের অন্যতম কারণের পেছনে লাখ লাখ মানুষের অংশ নেওয়া কুম্ভ মেলাকেই দুষছেন অনেকে। সেই কুম্ভ মেলাতে অংশ নেওয়া এক লাখের বেশি মানুষের কোভিড রিপোর্ট জাল হয়েছে। এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়েছে বিজেপি শাসিত উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার জেলা প্রশাসনের তদন্তে।

উত্তরাখণ্ড উচ্চ আদালত কুম্ভ মেলায় দৈনিক ৫০ হাজার ব্যক্তির কোভিড পরীক্ষার নির্দেশ দেয়। মেলায় যোগদানকারীদের কোভিড নেগেটিভ রিপোর্ট থাকাও বাধ্যতামূলক ঘোষণা করে প্রশাসন। হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার পরীক্ষার দায়িত্বে নিযুক্ত করেছিল ৯টি সংস্থাকে। ২২টি বেসরকারি ল্যাবে তারা করোনা পরীক্ষা করে।

তদন্তে দেখা গেছে, একটি সংস্থা এক ফোন নম্বর দেখিয়েছে অন্তত ৫০ জনের নামে। এক ঠিকানায় নেগেটিভ সার্টিফিকেট দিয়েছে শত শত মানুষকে। একই কিটে পরীক্ষা করেছে অন্তত ৭০০ জনকে। যেখানে একটি কিটে একজনের পরীক্ষা করার কথা। সংস্থাটি মুম্বাই, আলীগড়, কানপুর, আহমেদাবাদের ভুয়া ঠিকানায় শত শত বাসিন্দার নামে রিপোর্ট দেয়।
তদন্ত এসেছে, এতে ভুয়া সার্টিফিকেটের সংখ্যা অন্তত এক লাখ বেরিয়েছে।

এ নিয়ে ইতোমধ্যে সমালোচনার ঝড় শুরু হয়েছে। সংস্থাটি একই মোবাইল নম্বর দিয়ে অন্তত ৫০ জনের নাম নিবন্ধন করার অভিযাগ পাওয়া গেছে। এই বড়সড় ধর্মীয় জমায়েতকে ভারতে কোভিড ছড়ানো এবং নতুন কোভিড স্ট্রেন উৎপন্ন হওয়ার অন্যতম কারণ বলেছে বিশেষজ্ঞরা।

/এলকে/
সম্পর্কিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
বাংলাদেশ-চীন আলোচনায় নজর রাখছে ভারত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ভাইরাল দাবির বিপরীতে শিক্ষা মন্ত্রণালয়: ফরমই পূরণ করেননি ওই শিক্ষার্থী
ভাইরাল দাবির বিপরীতে শিক্ষা মন্ত্রণালয়: ফরমই পূরণ করেননি ওই শিক্ষার্থী
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, ম্যাচ কখন
শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, ম্যাচ কখন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন