কাশ্মিরে ড্রোন হামলার ঘটনায় জরুরি বৈঠকে মোদি

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০২১, ২৩:৫৭আপডেট : ২৯ জুন ২০২১, ২৩:৫৭

কাশ্মিরে ড্রোন হামলার ঘটনায় মঙ্গলবার জরুরি বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে সঙ্গে নিয়ে এ বৈঠকে মিলিত হয়েছেন তিনি।

এদিনের বৈঠকে কিভাবে অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের মাধ্যমে ভারতীয় বাহিনীকে আরও আধুনিক করে তোলা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

শনিবার মধ্যরাতে কাশ্মিরের জম্মু বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় তেমন বড় কোনও ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক তৈরি হয়। তার পরেই সীমান্ত নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসে দিল্লি।

সূত্র জানিয়েছে, মঙ্গলবারের বৈঠকে কাশ্মিরে পুলিশ ও সামরিক বাহিনীতে স্থানীয়দের আরও অধিক সংখ্যায় নিয়োগ দেওয়া যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে।

জম্মু-কাশ্মিরের পুলিশ প্রধান দিলবাগ সিংহ জানিয়েছিলেন, এই হামলার পিছনে লস্কর জঙ্গিদের হাত থাকতে পারে। তবে ৩৭০ ধারা বিলোপ এবং রাজ্যের মর্যাদা বাতিল করে কাশ্মিরকে টুকরো টুকরো করে দেওয়ার পর থেকে সেখানে সহিংসতা অনেকটাই কমেছে বলে মনে করে কেন্দ্রীয় সরকার। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
প্রেমের গল্প থেকে রাজকীয় প্রাসাদ, ইতিহাসের শহর মান্ডুতে ঘুরে আসুন
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি