ঘুমন্ত শিশুকে খিচুড়ি খাওয়ানোর সময় গলায় আটকে মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
০১ জুলাই ২০২১, ২৩:৫০আপডেট : ০২ জুলাই ২০২১, ০০:০৬

চাঁদপুরের ফরিদগঞ্জে ঘুমের মধ্যে খিচুড়ি খাওয়ানোর সময় খাদ্যনালীতে আটকে মায়মুনা নামের এক ৯ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০১ জুলাই) সকালে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামের মিলনের ৯ মাস বয়সী শিশু কন্যা মায়মুনার খাবারের সময় হয়ে যাওয়ায় তার মা ঘুমের মধ্যে রান্না করা খিচুড়ি খাওয়াতে শুরু করেন। খাওয়ার এক পর্যায়ে খিচুড়ি মায়মুনার শ্বাসনালিতে ঢুকে যায়।

এতে তার শ্বাস নিতে সমস্যা হলে দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. কামরুল হাসান বলেন, প্রতিটি শিশুর পরিবারে উচিত কোনওভাবেই শিশুকে ঘুমের মধ্যে খাবার খাওয়ানো যাবে না।
তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে শিশুদের যখনই খাবার খাওয়াবেন তাকে বসিয়ে খাওয়াতে হবে। ঘুমের মধ্যে বা শুইয়ে শিশুকে খাবার খাওয়ালে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

/এফআর/
সম্পর্কিত
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুসহ ৩ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান