আরপিও’র বাংলা পাঠ প্রকাশ

এমরান হোসাইন শেখ
১৯ জুলাই ২০২১, ১৫:৪৬আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৮:০৪

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর বাংলা পাঠ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আদেশটির ৯৪ক বিধান মেনে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১ জুলাই বাংলা পাঠটি প্রকাশিত হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার গেজেটে স্বাক্ষর করেন।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিদ্যমান আদেশের বিধান অনুযায়ী এটাকে হুবহু বাংলা অনুবাদ করা হয়েছে। আরপিও প্রণয়নের সময়ই বাংলা পাঠ প্রকাশের বিধান থাকলেও বাংলা পাঠ প্রকাশ হলো ৫০ বছরের মাথায় এসে।’

ইংরেজি ভাষায় প্রণীত গণপ্রতিনিধিত্ব আদেশের ৯৪ক ধারায় বাংলা পাঠ প্রকাশের বিধান রয়েছে। এতে বলা হয়েছে, আইনটি জারির পর সরকার সরকারি গেজেট দ্বারা একটি প্রামাণিক (authentic) বাংলা পাঠ প্রকাশ করতে পারবে। এতে আরও বলা হয়, বাংলা ও ইংরেজি পাঠে সাংঘর্ষিক কিছু দেখা দিলে ইংরেজি পাঠ প্রাধান্য পাবে।

সাধারণ কোনও আইন বাংলা ভাষায় প্রণয়ন হলে সেটি ইংরেজিতে অনুবাদের বিধান থাকলে সেখানে সাংঘর্ষিক কিছু দেখা দিলে বাংলা পাঠকে প্রাধান্য দেওয়ার বিধান থাকে। দেশের সংবিধানের ক্ষেত্রেও এমন বিধান রয়েছে।

আরপিও’র বাংলা পাঠ প্রকাশের বিষয়টি নিশ্চিত করে আইনমন্ত্রী আনিসুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এটা অক্ষরে অক্ষরে পরীক্ষা করে বাংলায় করে দিয়েছি।’

এদিকে গেজেট দ্বারা বাংলায় পাঠ প্রকাশের আগেই নির্বাচন কমিশন আরপিও বাংলায় অনুবাদসহ কিছু ক্ষেত্রে পরিবর্তন-পরিমার্জন করে সংশোধনীর উদ্যোগ নিয়েছিল। প্রথমে আইনের শিরোনামসহ বেশ কিছু ধারার পরিবর্তনের উদ্যোগ হয়েছিল। ইসি ওই সময় আইনের শিরোনাম গণপ্রতিনিধিত্ব আদেশের পরিবর্তে গণপ্রতিনিধিত্ব আইন করার প্রস্তাব করেছিল। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে প্রণীত আরপিওর শিরোনামসহ কিছু ধারার পরিবর্তনে সরকারের পক্ষ থেকে আপত্তি দেওয়া হয়। পরে শিরোনাম ঠিক রেখে আইনে সামান্য কিছু ধারার পরিবর্তনের সুপারিশ করে কমিশন তা সংশোধনীর উদ্যোগ নিয়েছিল। তবে, আইনটি সংশোধনীর ক্ষেত্রে দৃশ্যমান কোনও অগ্রগতি নেই।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘আমরা আইনটির সংশোধনী কমিশন অনুমোদন করার পর তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। এটি সেখান থেকে ফেরত এসেছে কিনা বা কোন পর্যায়ে রয়েছে সেই তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
সর্বশেষ খবর
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান