ব্রাহ্মণবাড়িয়ায় নমুনা দিতে লাইনে দাঁড়িয়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ১২:৪৬আপডেট : ২৮ জুলাই ২০২১, ১২:৪৬

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে এসে লাইনে দাঁড়ানো ইকবাল (৪৩) নামের এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (২৮ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের বিএমএ ভবনে এ ঘটনা ঘটে। ইকবাল সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

তার পরিবারের সদস্যরা জানান, গত এক সপ্তাহ ধরে জ্বর ও ঠান্ডাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন ইকবাল। আজ করোনা পরীক্ষা করতে তাকে হাসপাতালের বিএমএ ভবনে নিয়ে আসা হয়। সেখানে ফরম পূরণ করে তিনি লাইনে দাঁড়িয়ে নমুনা দেওয়ার অপেক্ষায় ছিলেন। এসময় অচেতন হয়ে মাটিতে ঢলে পড়েন। পরে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া বলেন, করোনাভাইরাস সাসপেক্টেট ছিলেন ইকবাল। সকালে হাসপাতালে করোনা পরীক্ষা করতে লাইনে দাঁড়ান। এই অবস্থায় তিনি অচেতন হয়ে পড়লে জরুরি  বিভাগে নিয়ে আসা হয়। এর আগেই তিনি মারা যান।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি