নোয়াখালীতে ডোবায় মিললো তরুণের লাশ

নোয়াখালী প্রতিনিধি
৩১ আগস্ট ২০২১, ১২:৩২আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৩:৩২

নোয়াখালী সদর উপজেলায় ডোবা থেকে আব্দুর রহিম (১৮) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলার চরমটুয়া ইউনিয়নের চর বাঞ্ছারাম গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

আব্দুর রহিম সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের মাইজচরা গ্রামের হোসেন আহমেদের ছেলে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল সাড়ে ৭টায় রাস্তার পাশের একটি ডোবার মধ্যে উপুড় হয়ে পড়ে থাকা আব্দুর রহিমের পা বাঁধা লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ইউপি সদস্য মহিলা লীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 
স্কুলছাত্র নিহতের খবরে উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখেন লাশটি তার ছেলের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ জুলাই, ২০২৬)
জার্মানিতে শোভাযাত্রায় দ্রুতগতির গাড়ির হামলা: নিহত ১, আশঙ্কাজনক ১৬
জার্মানিতে শোভাযাত্রায় দ্রুতগতির গাড়ির হামলা: নিহত ১, আশঙ্কাজনক ১৬
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড