পূজায় বন্ধ থাকবে জবির পরীক্ষা 

জবি প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২১, ১১:২০ আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১১:২০

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার সময় সেমিস্টার ফাইনাল পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। আগামী ১১-১৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অনুষ্ঠিতব্য পরীক্ষা বন্ধ থাকবে। তবে ঘোষণা অনুযায়ী ৭ অক্টোবর থেকেই পরীক্ষা শুরু হতে পারে বলে জানা গেছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দফতরের ফেসবুক পাতায় প্রকাশিত রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা ট্রেজারার কামালউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনদের সভায় ১১-১৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনও পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় ৭ অক্টোবরের আগে কোনও পরীক্ষা হবে না বলেও সিদ্ধান্ত হয়। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন রবীন্দ্রনাথ মন্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমাদের পূজার ছুটি ১৩-১৫ তারিখ ছিল। কিন্তু ১১ তারিখ থেকেই পূজা শুরু হচ্ছে। বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে এ বিষয়ে অনুরোধ আসছিল। যেহেতু এটা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব তাই, শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা বৈঠকে বসেছিলাম। বৈঠকে ১১-১৬ তারিখ বিভাগগুলো তাদের পরীক্ষা বন্ধ রাখবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।'

প্রসঙ্গত, আগামী ৭ অক্টোবর থেকে জবিতে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। সে অনুযায়ী পরীক্ষার রুটিনও প্রকাশ করেছে বিভাগগুলো।

/টিটি/
সম্পর্কিত
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর্ক করলো প্রশাসন
‘ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে’, জবিতে সুইডিশ অধ্যাপক
এইচএসসিতে বোর্ডসেরা, জবিতে বিভাগসেরা: ১৮তম বিজেএসে সিভিল জজ হলেন শান্তু
সর্বশেষ খবর
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উচ্ছেদ হবে: চিফ হুইপ
তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উচ্ছেদ হবে: চিফ হুইপ
সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিডিনিউজের প্রধান সম্পাদক
সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিডিনিউজের প্রধান সম্পাদক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা