এক বছরে মামলা কমেছে ১৬.৭ শতাংশ, সংসদীয় কমিটিকে পুলিশের প্রতিবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২১, ১৮:৫৩আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৮:৫৩

২০১৯ সালের তুলনায় ২০২০ সালে দেশে মামলার সংখ্যা ১৬ দশমিক ৭ শতাংশ কমেছে। বর্তমান আইজিপি (বেনজীর আহমেদ) দায়িত্ব নেওয়ার পর থেকেই মামলার সংখ্যা কমেছে। বিষয়টিকে অপরাধ কমার প্রবণতা বলে উল্লেখ করা হয়েছে।

রবিবার (৩ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে পুলিশের উপস্থাপিত একটি প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। রবিবারের বৈঠকে বিষয়টি এজেন্ডাভুক্ত হলেও তা আলোচনা হয়নি। বিষয়টি কমিটির পরবর্তী বৈঠকে আলোচনা হবে বলে সিদ্ধান্ত হয়।

পুলিশের প্রতিবেদনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দাবি করে বলা হয়, গত এক বছরের মামলার পরিসংখ্যান ও অপরাধের তুলনামূলক বিশ্লেষণে বিষয়টি আরও স্পষ্ট হবে। বর্তমান আইজিপি ২০২০ সালের এপ্রিল মাসে দায়িত্ব নেওয়ার পর বিট পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে ঘটনা ঘটার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এতে বলা হয়—গত ২০১৯ সালে দেশে দুই লাখ ২৫ হাজার ৬৮৪টি মামলা হয়েছে। আর ২০২০ সালে মামলার সংখ্যা এক লাখ ৮৭ হাজার ৯২৬টি। এ বছরে ৩৭ হাজার ৭৫৮টি অর্থাৎ ১৬ দশমিক ৭ শতাংশ কমেছে। অপরাধ প্রবণতার এ ধারা ২০২১ সালে অব্যাহত আছে।

প্রতিবেদনে বলা হয়— ২০১৯ সালে ডাকাতি মামলার সংখ্যা ছিল ৩৫০টি। ২০২০ সালে তা কমে হয় ৩০২টি। খুনের মামলা ২০১৯ সালে তিন হাজার ৫৬৩টির থেকে কমে ২০২০ সালে হয় তিন হাজার ৫৩৯টি। অপহরণ ২০১৯ সালের ৫৯৮টি থেকে কমে ২০২০ সালে হয় ৪৮৬টি। এক্ষেত্রে ডাকাতি মামলা ১৩.৭%, খুনের মামলা ৩% ও অপহরণ মামলা ১৮.৭%, কমেছে।

প্রতিবেদনে বলা হয় ২০২০ সালে ৫ লাখ ৫৬ হাজার ৭০০ আসামি গ্রেফতার করা হয়েছিল। ২০২১ সালের প্রথম ছয় মাসে গ্রেফতার হয়েছে দুই লাখ ৯৯ হাজার ৯৫৩ জন। আসামি গ্রেফতারের হারও ঊর্ধ্বমুখী বলে প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালের থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিন কোটি ৩৯ লাখ ৪০ হাজার ১৭ পিস ইয়াবা, ৫ লাখ ৫১ হাজার ৮৫৭ বোতল ফেন্সিডিল, ৩০৮ কেজি হেরোইন, ৫৩ হাজার ১৪ কেটি গাঁজা, দুই হাজার ২৬৩ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
চট্টগ্রামের দুর্যোগকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন জামায়াত আমির
চট্টগ্রামের দুর্যোগকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন জামায়াত আমির
আমদানি নীতিতে পরিবর্তন, বিনিয়োগে আসছে নতুন আইন
আমদানি নীতিতে পরিবর্তন, বিনিয়োগে আসছে নতুন আইন
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও দুজনের, একদিনে হাসপাতালে ভর্তি ১৯০
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও দুজনের, একদিনে হাসপাতালে ভর্তি ১৯০
সরকারে গিয়ে বিএনপির দলীয় কাজে ভাটা, দল গোছাচ্ছেন কারা?
সরকারে গিয়ে বিএনপির দলীয় কাজে ভাটা, দল গোছাচ্ছেন কারা?
সর্বাধিক পঠিত
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’