জম্মু-কাশ্মিরে ৫ সেনা নিহত

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০২১, ১৬:৩৭আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৮:৪৫

ভারতের জম্মু-কাশ্মিরের পুঞ্চ সেক্টরে অভিযান চলাকালে এক সেনা কর্মকর্তাসহ পাঁচ সদস্য নিহত হয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কর্তৃপক্ষ জানায়, সোমবার ভোরে পুঞ্চ সেক্টরের সুরানকোট এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে নামে সেনা সদস্যরা। কয়েকজন ভারী অস্ত্রধারী এলাকাটিতে অবস্থান করছেন, গোপন এই সংবাদের ভিত্তিতেই সেখানে যায় তারা। একপর্যায়ে অস্ত্রধারীদের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয় সেনাদের।

সামরিক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, লুকিয়ে থাকা দুর্বৃত্তরা অভিযানকারী দলের ওপর ব্যাপক গুলি বর্ষণ করে। এতে একজন জুনিয়র কমিশন্ড অফিসারসহ অন্য পদমর্যাদায় ৪ জন গুরুতর আহত হন। পরে আহত ওই ৫ সেনার মৃত্যু হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় অভিযান অব্যাহত আছে বলে জানান প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র। 

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের মালিক গ্রেফতার
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’